আগুনে পুড়ল শ্রমিক পল্লীর ৭ ঘর

আগুনে পুড়ল শ্রমিক পল্লীর ৭ ঘর

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৭ঃ০৩

সাভারের আশুলিয়ায় বৈদ্যুতিক সর্ট সার্কিটের আগুনে পুড়ে গেছে একটি শ্রমিক পল্লীর সাতঘর। আজ শনিবার (০৭ মার্চ) দুপুরে পল্লীবিদ্যুৎ ডেন্ডাবর মধ্যপাড়ার আলিম মাস্টারের মালিকানাধীন ওই শ্রমিক পল্লীতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভারের আশুলিয়ায় অবস্থিত ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন ।

শ্রমিক পল্লীর বাসিন্দারা জানান, দুপুরে ওই শ্রমিক পল্লীর একটি টিনশেডের কক্ষে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এসময় আগুন দ্রুত অন্যান্য কক্ষে ছড়িয়ে পড়লে ফায়ার সার্ভিসে খবর দেয় তারা। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে ততক্ষণে শ্রমিক পল্লীর ছোট-বড় প্রায় সাত কক্ষ ও ভিতরে থাকা সমস্ত মালামাল পুড়ে যায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading