মিরাজের বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ১

মিরাজের বাসায় চুরির ঘটনায় গ্রেপ্তার ১

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৭:৫৪

ক্রিকেটার মেহেদী হাসান মিরাজের রাজধানীর মিরপুর এলাকার বিজয় রাকিন সিটির বাসায় চুরির ঘটনায় সোহেল রানা (২০) নামে এক যুবককে গ্রেফতার করেছে কাফরুল থানা পুলিশ। গ্রেফতার সোহেল রানা রাকিন সিটিতে ফায়ার এসিস্ট্যান্ট হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা কাফরুল থানার উপপুলিশ পরিদর্শক (এসআই) এমদাদুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার বিকাল সাড়ে ৫টায় বিজয় রাকিন সিটিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে গ্রেপ্তারকৃত সোহেল রানার পল্লবীর বাসা থেকে চোরাইকৃত প্রায় ১৩ ভরি সোনা, ১২ আনা ডায়মন্ড ও ১৬ ভরি ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।

কাফরুল থানার এসআই আরও বলেন, গ্রেপ্তারের পর বৃহস্পতিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করলে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার অন্যান্য সহযোগীদের গ্রেপ্তার ও বাকি চোরাই মালামাল উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তদন্তকারী কর্মকর্তা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading