করোনাভাইরাসে স্থগিত পিএসজির ম্যাচ
উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৭:৫৪
করোনাভাইরাস নিয়ে এখন আতঙ্কিত পুরো বিশ্ব। ক্রীড়াঙ্গনেও এখন করোনা আতঙ্ক। ইতোমধ্যেই অনেক ইভেন্ট স্থগিত হয়ে গেছে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে। এবার সেই আতঙ্কে বাতিল হলো ইউরোপের ক্লাব ফুটবলের সেরা পাঁচ লিগের একটি ফ্রেঞ্জ লিগ ওয়ানের ম্যাচ। করোনা ভাইরাস আতঙ্কে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) বনাম স্ত্রসবুর্গের ম্যাচটি হচ্ছে না।
শনিবার স্ত্রসবার্গের মাঠে যাওয়ার কথা ছিল নেইমার-ডি মারিয়া-এমবাপ্পেদের। কিন্তু তার একদিন আগে অর্থাৎ শুক্রবার (০৬ মার্চ) সন্ধ্যায় ফ্রান্সে ৬১৩ জন লোকের করোনা ভাইরাস পজিটিভ এবং ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। যার কারণে পিএসজি-স্ত্রসবুর্গের ম্যাচটি মুলতুবী রাখে ফ্রেঞ্চ লিগ ওয়ান। তবে ম্যাচটি পুনরায় কবে হবে তা এখনও জানানো হয়নি।
কেবল ফুটবল নয়, দেশটির অন্যান্য ইভেন্টেও আতঙ্ক ছড়িয়েছে করোনা। প্যারিস ম্যারাথান এবং প্যারিস-নিঁস সাইক্লিংয়েও প্রভাব ফেলেছে এ ভাইরাস

