দলে ফিরলেন নেইমার

দলে ফিরলেন নেইমার

উত্তরদক্ষিণ অনলাইন । ০৭ মার্চ ২০২০ । আপডেট ১৭:৫৪

ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের প্রথম দুই রাউন্ডের ম্যাচের জন্য ২৪ সদস্যের দল ঘোষণা করেছেন কোচ তিতে। আর বলিভিয়া ও পেরুর বিপক্ষে এই ম্যাচ দুটির দলে ফিরেছেন তারকা স্ট্রাইকার নেইমার। তবে চোটের কারণে সেরা গোলরক্ষক আলিসন ছিটকে পড়েছেন। যেখানে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন মিডফিল্ডার ব্রুনো গিমারেস।

ইনজুরির কারণে প্রীতি ম্যাচে গত নভেম্বরে আর্জেন্টিনা ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে খেলতে পারেননি পিএসজি ফরোয়ার্ড নেইমার। লিভারপুল তারকা আলিসন না থাকায় তার পরিবর্তে খেলবেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক এডারসন।

সেলেকাওরা আগামী ২৮ মার্চ বলিভিয়ার বিপক্ষে বাংলাদেশ সময় ভোর সাড়ে ছয়টায় নিজেদের মাঠে খেলবে। এর চার দিন পর সকাল সোয়া আটটায় পেরুর মাঠে মুখোমুখি খেলতে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল দল: গোলরক্ষক: এদেরসন, ওয়েভারতন, ইভান। ডিফেন্ডার: থিয়াগো সিলভা, মার্কিনিয়োস, এদের মিলিতাও, ফিলিপে আগুস্ত, দানি আলভেস, দানিলো, রেনান লোদি, আলেক্স সান্দ্রো। মিডফিল্ডার: আর্থার, কাসেমিরো, ফাবিনিয়ো, এভেরতন রিবেইরো, ব্রুনো গিমারেস।

ফরোয়ার্ড: ফিলিপ্পে কৌতিনিয়ো, গাব্রিয়েল জেসুস, রিশার্লিসন, রবের্তো ফিরমিনো, গাব্রিয়েল বারবোসা, নেইমার, এভেরতন, ব্রুনো এইহিক।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading