ট্রাক-বাইক সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত
উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ০১
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঢাকা-মাওয়া মহাসড়কে বালুবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (১৭ মার্চ) সকাল ১০টার দিকে মহাসড়কের হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে মোটরসাইকেল চালক তুহিন শিকাদার ও আরোহী বাদশা হোসেন মিঠু নিহত হয়। নিহতরা সম্পর্কে শ্যালক ও দুলাভাই।
শ্যালক তুহিন শ্রীনগর এলাকা মালেক শিকাদারের ছেলে। আর তার বোনজামাই বাদশা হোসেন রাজাধানী ঢাকার শ্যামপুর এলাকার মৃত মীর হোসনের ছেলে।
ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. বাসেদ জানান,
রাজধানীর শ্যামপুর থেকে শ্যালক তুহিন মোটরসাইকেল চালিয়ে তাদের বাড়ি শ্রীনগরে নিয়ে যাচ্ছিলো দুলাভাই বাদশাকে। হাসাড়া এলাকায় আসার পর পাশের রাস্তা থেকে মোড় ঘুরতে থাকা একটি ট্রাকের সঙ্গে বাইকটির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি। নিহতদের মরদেহ হাইওয়ে থানায় রয়েছে।

