বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

উত্তরদক্ষিণ অনলাইন । ১৭ মার্চ ২০২০ । আপডেট ১৬ঃ০৯

টাঙ্গাইলে আন্তঃজেলা বিকাশ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে এক ই-মেইল বার্তায় এই তথ্য জানানো হয়। গ্রেপ্তাররা হলেন মাগুরার শ্রীপুর উপজেলার মহেষপুর গ্রামের রুস্তম মণ্ডলের ছেলে আসাদ মণ্ডল (২১), একই গ্রামের আব্দুল মালেক মণ্ডলের ছেলে ইমামুল ইসলাম (১৯) ও একই উপজেলার তারাউজিয়াল গ্রামের আক্তার মোল্লার ছেলে হৃদয় মোল্লা (২৩)।

ই-মেইল বার্তা থেকে জানা যায়, গতকাল সোমবার (১৬ মার্চ) রাতে টাঙ্গাইলের নতুন বাস টার্মিনালের সিকদার মার্কেটের তাসলিমা টেলিকমে (বিকাশের দোকান) গিয়ে তিন যুবক ক্যাশ রেজিস্ট্রারের ছবি তোলার সময় স্থানীয় লোকজনদের সন্দেহ হলে তাদেরকে আটক করে পুলিশকে জানায়।

পরে, পুলিশ তাদের গ্রেপ্তার করে নিয়ে যায়। এর আগে গত ১৩ মার্চ গ্রেপ্তাররা একই মার্কেটের আরও কয়েক দোকানে গিয়ে রেজিস্টার ছবি তুলে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

এদিকে, আজ মঙ্গলবার সকালে গ্রেপ্তাররা ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছেন। জবানবন্দিতে তারা বিকাশের দোকানে গিয়ে কৌশলে ক্যাশ রেজিস্ট্রারের ছবি তুলে বিকাশ অ্যাপসের মাধ্যমে বিভিন্ন কৌশলে গ্রাহকদের সঙ্গে প্রতারণার কথা জানিয়েছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading