ক্রিকেটার শফিউলের বাবা আর নেই
উত্তরদক্ষিণ বিনোদন । ১৮ মার্চ ২০২০ । আপডেট ০২: ৪৫
বাংলাদেশ জাতীয় দলের অন্যতম প্রধান ক্রিকেটার শফিউল ইসলামের বাবা জাহিদুর রহমান আর নেই। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে তার বাবা শেষ নি:শ্বাস ত্যাগ করেন।
বাংলাদেশ জাতীয় দলের আরেক ক্রিকেটার রুবেল হোসেন এই মৃত্যুর সংবাদটি নিয়ে তার ফেসবুকে পেজে একটি স্ট্যাটাস দিয়েছেন, রুবেল সেখানে লিছেছেন, অল্প কিছুক্ষণ আগে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার আমার খুব ভালো বন্ধু শফিউল ইসলাম এর বাবা মারা গেছে। মহান আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।
এদিকে শফিউলের ভাতিজা সৌমিক ফরহাদ গণমাধ্যমকে জানান, দুই সপ্তাহ আগে অসুস্থ অবস্থায় ঢাকার একটি হাসপাতালে শফিউলের বাবা জাহিদুর রহমানকে ভর্তি করা হয়। গত চারদিন লাইফ সাপোর্টে ছিলেন তিনি। গতকাল হার্ট এটাকের পর তার অবস্থার আরো অবনতি হয়। মঙ্গলবার বেলা ৩টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
এর আগে জিম্বাবুয়ে সিরিজ চলাকালীনই অসুস্থ হয়ে পড়েছিলেন শফিউলের বাবা। তাই সিরিজের তৃতীয় ওয়ানডে না খেলেই ঢাকায় চলে আসেন শফিউল।

