গোপালগঞ্জে সব ধরনের সভা সমাবেশ, ধর্মীয় অনুষ্ঠান সম্পুর্ন বন্ধ
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ মার্চ ২০২০ । আপডেট ১৫:১৫
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে রক্ষা পেতে গোপালগঞ্জে সব ধরনের সভা সমাবেশ, ধর্মীয় আচার অনুষ্ঠানসহ জনসমাগম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. ইলিয়াছুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এই গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত গোপালগঞ্জ জেলায় সব ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সমাবেশ না করার নির্দেশ দেওয়া হলো। কেউ যদি এই আদেশ অমান্য করে জনসমাগন সেক্ষেত্রে প্রশাসন ব্যবস্থা গ্রহন করবে।
এছাড়া জেলার সব কমিউনিটি সেন্টার, পার্টি সেন্টার ও কোচিং সেন্টার বন্ধ রাখার জন্য আদেশ দেওয়া হলো। এ বিজ্ঞপ্তি জেলা ও পুলিশ প্রশাসনের কার্যালয়সহ শহরের গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো এবং বাজার ও জনবহুল এলাকায় মাইকিং করা হচ্ছে।

