শ্যামনগরে করোনা নিয়ে সতর্ক হওয়ার জন্য লিফলেট বিতারণ
উত্তরদক্ষিণ অনলাইন । ২০ মার্চ ২০২০ । আপডেট ২০:১০
করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার জন্য বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের পক্ষ হতে লিফলেট বিতরণ করে।
গত শুক্রবার সন্ধ্যায় শ্যামনগর সদরের বিভিন্ন জনবহুল স্থানে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেন শ্যামনগর উপজেলা এর পক্ষে, শ্যামনগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এস,এম আতাউল হক দোলন, উপজেলা আওয়ামীলীগ এর সহ-সভাপতি এস এম গোলামমোস্তাফা মুকুল, যুগ্ন- সাধারণ সম্পাদক স.ম আব্দুর সাত্তার, আওয়ামীলীগ নেতা কুমুদ রঞ্জন গায়েন, শেখ নুরুজ্জামান টুটুল, জেলা তাঁতী লীগের সদস্য মেহেদী হাসান মারুফ, উপজেলা ছাত্র লীগ এর সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান রনি সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহবান যানান।

