থাইল্যান্ডে নতুন করে করোনায় ১৮৮ জন আক্রান্ত
উত্তরদক্ষিণ । ২২ মার্চ ২০২০ । আপডেট ১৭. ২০
থাইল্যান্ডে আজ (২২ মার্চ) নতুন করে করোনা ভাইরাসে ১৮৮ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৫৯৯ জনে।
দেশটির জনস্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র থাভিস্লিপ ভিসানুয়াথিন সংবাদ সম্মেলনে আরো ১৮৮ জনের আক্রান্ত হওয়ার ঘোষণা দেন।
মুখপাত্র আরো জানান, আক্রান্ত ৫৯৯ জনের মধ্যে ৫৫৩ জন হাসপাতালে চিকিৎসাধীন। এদের মধ্যে সাত জনের অবস্থা আশংকাজনক। ৪৫ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছে।
থাইল্যান্ডে করোনা ভাইরাসে এ পর্যন্ত একজন মারা গেছে।

