হাততালি দিয়ে ট্রোলড বচ্চন পরিবার
উত্তরদক্ষিণ বিনোদন । ২৪ মার্চ ২০২০ । আপডেট ১২. ৩০
সবার মনেই এখন করোনা আতঙ্ক। জনগণকে সচেতন করতে গত রবিবার (২২ মার্চ) থেকে ইন্ডিয়ায় চলছে জনতা কার্ফু। সেসময় ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আরও জানান, ওই দিন বিকেল ৫টায় চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের মতো জরুরি পরিষেবার সঙ্গে যুক্তদের ধন্যবাদ জানাতে জেন দেয়া হয় হাততালি। তার নির্দেশ মত কাজ করেছেন দেশের জনগণ। বাদ যায়নি বলিউড সেলিব্রেটিরাও। তবে এই হাতে তালি দিয়ে গিয়েই ট্রোলের মুখে পড়েন পুরো বচ্চন পরিবার। হাতেতালিতে কোন সমস্যা না হলেও বাধ সাধল বচ্চন পরিবারের ‘ড্রেস কোড’। হাততালির ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই ট্রোলে ছেয়ে গেল কমেন্ট সেকশন।
একজন লেখেন, “কিছুতেই বুঝতে পারছি না সবাই কেন সাদা রঙের পোশাক পরে রয়েছেন?”
আর একজনের সরস বক্তব্য, “বচ্চন পরিবার কি ঘণ্টা বাজানোর জন্যও ড্রেসকোড মেনে চলেন?” যদিও এই সব ট্রলিংয়ের এখনও কোনও জবাব দেয়নি বচ্চন পরিবার। সূত্র: আনন্দবাজার

