পিজেএফ সম্পাদকের বাবা আর নেই

পিজেএফ সম্পাদকের বাবা আর নেই

উত্তরদক্ষিণ ২৭ মার্চ ২০২০ । ‌১৪:৩০

ঢাকাস্থ পটুয়াখালী জার্নালিস্টস ফোরামের (পিজেএফ) সাধারণ সম্পাদক ও আরটিভির সিনিয়র সাংবাদিক সাইখুল ইসলাম উজ্জ্বলের বাবা আলহাজ্ব মাহতাব উদ্দিন আহম্মেদ আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। বৃহস্পতিবার (২৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার দিকে জাতীয় হৃদরোগ ইন্সিটিটিউটে নেওয়া হলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এর আগে দীর্ঘদিন তিনি হার্টের সমস্যা ও ব্লাড প্রেসারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রহী রেখে যান।

উজ্জ্বল জানান, বাবা বেশ কিছুদিন ধরে অসুস্থ ছিলেন। মার্চের দ্বিতীয় সপ্তাহে তাকে চেকাপের জন্য ঢাকায় আনা হয়। বাসায় নিয়ে আসার পর তার বুকে ব্যথা বৃদ্ধি পেলে গত ১৮ মার্চ তাকে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়। এসময় তিনি স্টক করেন বলে চিকিৎসকা জানান। সেখানে সিসিইউতে রেখে ২৩ মার্চ পর্যন্ত চিকিৎসা দেয়া হয়। পরে বাসায় আনা হলে ২৫ মার্চ আবারও তিনি বুকে ব্যথা অনুভব করেন। বিষয়টি চিকিৎসককে জানানো হলে বাসায় রেখেই চিকিৎসা দেয়ার পরামর্শ দেয়া হয়। বৃহস্পতিবার রাত ২টার দিকে তার বুকে প্রচন্ড ব্যথা অনুভব করেন। দ্রুত তাকে হাসপাতালে নেয়ার রাত আড়াই চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জানান তিনি আর নেই।

সাইখুল ইসলাম উজ্জ্বল আরটিভির স্পোর্টস ইনচার্জ হিসেবে রয়েছেন। তার বাবা ছিলেন পটুয়াখালীর গলাচিপা পলিটেকনিক ইন্সিটিটিউটের প্রতিষ্ঠাতা সভাপতি ও পাক্ষিক আলোচিত খবরের উপদেষ্টা মন্ডলির সভাপতি। এছাড়া তিনি গলাচিপা উপজেলার চাঁদপুরা এবিসি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক। বিশিষ্ট শিক্ষানুরাগী আলহাজ্ব মাহতাব উদ্দিন আহম্মেদের তার বড় ছেলে প্রকৌশলী মনিরুল ইসলাম গলাচিপা পলিটেকনিক ইন্সিটিটিউটের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল।

সাংবাদিক উজ্জ্বলের বাবার মৃত্যুতে শোক জানিয়েছেন পিজেএফ সভাপতি এএসএম জাকির হোসেন ও যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ আনোয়ারুল হক (গাযী আনোয়ার)। সংগঠনের পক্ষে তারা এক শোক বিবৃতিতে মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading