হাতের তালু নয়, মুখ ঢাকুন কনুইতে

হাতের তালু নয়, মুখ ঢাকুন কনুইতে

উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১৬:১০

মহামারী আকারে বিশ্বে ছড়িয়ে পড়া নভেল করোনাভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে হাঁচি-কাশির সময় তালু নয়, হাতের কনুই দিয়েই নাক ও মুখ ঢাকা উচিত। এমন পরামর্শ বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (ডব্লিউএইচও)। আন্তর্জাতিক সংস্থাটি জানিয়েছে, করোনার সংক্রমণ এড়ানোর জন্য তালু নয়, বাহু দিয়েই নাক ও মুখ ঢাকা সহজ আর বাস্তবসম্মত উপায়।

কিন্তু কেন হাতের তালুর পরিবর্তে বাহু দিয়ে নাক-মুখ ঢাকতে বলা হচ্ছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাত দিয়ে বিবিসি বলছে, সাধারণত হাঁচি-কাশির সময় আমরা হাতের তালুকেই ব্যবহার করি। ফলে হাঁচির সময় মুখ থেকে বেরিয়ে আসে বিন্দু আকারে জলজাতীয় কফ। ওতেই থাকে লাখ কোটি জীবাণু। আর সেই ড্রপলেটসে যদি কোভিড ১৯-এর ভাইরাস থাকে, তা হলে তা সহজেই বাতাসে মিশতে পারে। তাই তালুর পরিবর্তে যদি বাহু তথা কনুই ব্যবহার হয়, তবে সেই ভয়টা থাকে না। করুনই দিয়ে নাক, মুখ ঢাকলে কোভিড ১৯-এর মতো ভাইরাস বাতাসে মেশার তেমন সুযোগ পায় না।

প্রসঙ্গত, মহামারী করোনাভাইরাসের তাণ্ডবে টালমাটাল বিশ্ব। দিন যত গড়াচ্ছে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর মিছিল। পৃথিবীর সব দিকে শুধু লাশ আর লাশ। এ পর্যন্ত বিশ্বজুড়ে মৃত্যুর সংখ্যা বেড়ে ৩০ হাজার ছাড়েয়েছে। এর মধ্যে শুধু ইতালিতেই মৃত্যু হয়েছে ১০ হাজারের অধিক। আর এ পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে ৬ কোটি অতিক্রম করেছে। যদিও বাংলাদেশে সরকারি হিসাবে আক্রান্তের সংখ্যা মাত্র ৪৮ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৫ জন, মারা গেছেন ৫। অন্যরা চিকিৎসাধীন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading