আপনারা সচেতন হোন : মেয়র মঞ্জুরুল
উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১৬:৫৯
হ্যালো ভাই-বোনেরা আমি পৌর মেয়র বলছি, ‘‘আপনারা সবাই সচেতন হোন এবং সচেতনতা বাড়ান’’ আপনা সচেতনতার কারণে বেঁচে যাবে হাজারো লোকের প্রাণ। আসুন আমরা সবাই নিজনিজ অবস্থানে থেকে সচেনতনা বাড়াই। সবাইকে সতর্ক করি।
বিশ্ব প্রাণঘাতি করোনাভাইরাস সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য প্রতিরোধ গড়ে তুলি। স্বাস্থ্য অধিদপ্তরে সকল পরামর্শগুলো আমারা মেনে চলি। বেশি-বেশি করে সাবাই সাবান দিয়ে হাত ধুয়ে নিজেকে পরিস্কার-পরিচ্ছন্ন রাখি। প্রয়োজন ছাড়া অযথা ঘুরাঘুরি না করে বাসায় অবস্থান করি।
সামাজিক দূরত্ব বজায় রেখে সরকারী নির্দেশনা মেনে চলি। আমরা সবসময় আল্লাহকে স্মরণ করি এবং নামাজ পড়ে সবার জন্য দোয়া প্রার্থনা করি।
শনিবার (২৮ মার্চ) টাঙ্গাইলের ধনবাড়ী বাসস্ট্যান্ড, ধনবাড়ী বাজার ও ধনবাড়ী পৌর শহরের বিভিন্ন এলাকায় ধনবাড়ী পৌর সভার মেয়র খন্দকার মঞ্জুরুল ইসলাম তপন নিজ হাতে হ্যান্ড মাইক নিয়ে করোনাভাইরাস প্রতিরোধে জনগণকে সচেতন করতে মাইকিং করেন।

