ধনবাড়ীতে বিনামূল্যে চাল ও শুকনো খাবার বিতরণ

ধনবাড়ীতে বিনামূল্যে চাল ও শুকনো খাবার বিতরণ

উত্তরদক্ষিণ অনলাইন। ২৯ মার্চ ২০২০ । ১৭:০২

টাঙ্গাইলের ধনবাড়ীতে করোনার প্রভাবে কর্মহীন ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে চাল, ডালসহ শুকনো খাবরের প্যাকেট বিতরণ করা হয়।

শনিবার (২৮ মার্চ) উপজেলার পাইস্কা ও মুশুদ্দি ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে এ ২ ইউনিয়নের ১০০ জন দরিদ্র পরিবারের মাঝে জিআরের চাল, ডালসহ শুকনো খাবারের প্যাকেট বিতরণ করেন ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তাবয়ন কর্মকর্তা হাবীবুর রহমান সুমন, প্রেসক্লাব সম্পাদক আনছার আলী, পাইস্কা ইউপি চেয়ারম্যান আরিফ বজলু, মুশুদ্দি ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোস্তাফিজুর রহমান ফটু, ইউপি সদস্য আল-আমিন প্রমূখ।

উক্ত চাল, ডালসহ শুকনো খাবার বিতরণ অনুষ্ঠানে ধনবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুনার রশিদ হীরা ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আরিফা সিদ্দিকা সকলকে ধৈর্য্য, সহনশীলতা ও সচেতনতার মাধ্যমে করোনা সংক্রান্ত এ পরিস্থিতি মোকাবেলা করার জন্য আহবান জানিয়ে বলেন, সরকার ও প্রশাসন সব সময় জনগণের পাশে থাকবে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading