সামাজিক দুরত্ব বজায় রাখতে সাভারে র্যাব টহল জোরদার
উত্তরদক্ষিণ অনলাইন ০৬ এপ্রিল ২০২০। ১৪:৪৯
সারা দেশের ন্যায় ঢাকার অদূরে সাভারেও করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। একই সাথে প্রতিদিন চলছে ভ্রাম্যমাণ আদালেতের অভিযান এবং ট্রিপল থ্রি বা ট্রিপল নাইনে ফোন কলের সাহায্যের আবেদনে সারা দিয়েছেন উপজেলা প্রশাসন।
রোববার সকাল থেকে গভীর রাত পর্যন্ত সাভার বাজার বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন র্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক।
র্যাব-৪ এর অতিরিক্ত ডিআইজি মো. মোজাম্মেল হক তিনি বলেন, করোনা ভাইরাস মোকাবেলা সচেতনতা সৃষ্টিতে কাজ করে যাচ্ছে র্যা ব। এছাড়া র্যাব-৪ এর পক্ষ থেকে প্রতিদিন ১০০ দুস্থ ও অসহায় পরিবারের মাঝে প্রদান করা হচ্ছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই সহযোগিতা অব্যহত থাকবে বলেও জানান তিনি।
এছাড়া এদিন উপজেলা প্রশাসন থেকে সহকারি কমিশনার (ভূমি) আবদুল্লাহ আল মাহফুজ বক্তারপুর,ভাটপাড়া,রাজাশনে ট্রিপল থ্রির ফোন কলের জবারে ২০ দুস্থ্য ব্যক্তিকে চাল ডাল তেল প্রদান করে সহায়তা করছেন।
একইভাবে সাভার মডেল থানার ওসি এএফএম সায়েদ পোড়াবাড়ী, বক্তারপুর, ভাটপাড়ায় চাল, ডাল, তেল, লবন, সাবানসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করেছেন।
এসময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গণপরিবহণের চালক ও যাত্রীদের করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন সচেতনতামূলক দিক নির্দেশনা প্রদান করেন।

