আমেরিকায় মৃত্যু ১০ হাজার ছাড়িয়েছে
উত্তরদক্ষিণ অনলাইন ০৭ এপ্রিল ২০২০। ১৫:১০
আমেরিকায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ১ হাজার ১৫০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা ১০ হাজার ছাড়িয়েছে। জন হপকিন্স ইউনিভার্সিটি স্থানীয় সময় সোমবার (৬ এপ্রিল) দিনের শেষে এ তথ্য জানায়।
হপকিন্স ইউনিভার্সিটির জরিপে দেখা যায়, মার্কিন আমেরিকায় নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ৬৬ হাজার ছাড়িয়েছে। এরমধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৩০ হাজার এবং মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৮৩ জন।
বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যায় আমেরিকা সব দেশ ছাড়িয়েছে। গত কয়েকদিন ধরে দৈনিক ১,০০০ এর বেশি লোক মারা গেছে। এ পর্যন্ত সর্বোচ্চ মৃত্যু হয়েছে ইতালিতে ১৬ হাজার ৫২৩ জন। এর পর স্পেনে ১৩ হাজার ৫ জনের মৃত্যু হয়েছে। সেই হিসাবে আমেরিকার অবস্থান তৃতীয়। তবে আক্রান্তের সংখ্যায় আমেরিকার ধারে কাছেও নেই কোনো দেশ।

