আমেরিকায় মৃত্যু ১২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৪ লক্ষাধিক

আমেরিকায় মৃত্যু ১২ হাজার ছাড়িয়েছে, আক্রান্ত ৪ লক্ষাধিক

উত্তরদক্ষিণ অনলাইন ০৮ এপ্রিল ২০২০। ১২:১০

নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে এ মুহূর্তে বিশ্বে সবচেয়ে বিধ্বস্ত মার্কিন আমেরিকা। গত কয়েকদিন আগেই দেশটিতে কভিড-১৯ সংক্রমণের বিশ্ব রেকর্ড তৈরি হয়েছে। দিন যত যাচ্ছে আমেরিকা নিজেই নিজের সেই রেকর্ড ভেঙে নতুন ভয়াবহ রেকর্ড তৈরি করছে। এ পর্যন্ত দেশটিতে ৪ লাখের অধিক মানুষ করোনায় আক্রান্ত। যা বিশ্বের এক চতুর্থাংশ প্রায়। বিশ্বে আক্রান্ত সংখ্যা এ পর্যন্ত ১৪ লাখ সাড়ে ৩৪ হাজারেরও বেশি।

এদিকে শুধু সংক্রমণ বা আক্রান্তই নয়। আমেরিকায় সমান তালে বৃদ্ধি মৃত্যু হার। দেশটিতে এ পর্যন্ত ১২ হাজারের বেশি মানুষ কভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে প্রায় ২ হাজার জনের মৃত্যু হয়েছে। ওয়ার্ল্ডওমিটার ও জনস হফকিন্স ইউনিভার্সিটি প্রকাশিত সবশেষ তথ্যে এমনটাই তুলে ধরা হয়েছে। জনস হফকিন্স ইউনিভার্সিটি মঙ্গলবার রাত সাড়ে ৮টায় জানায়, আমেরিকায় গতকাল মোট ১৯৩৯ জনের মৃত্যুর ফলে দেশটিতে করোনাভাইরাসে মৃতের মোট সংখ্যা বেড়ে ১২ হাজার ৭২২ জনে দাঁড়ালো। সেখানে প্রতিদিন যে হারে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা বাড়ছে তাতে দেখা যাচ্ছে দেশটি ক্রমেই করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর পথে এগিয়ে যাচ্ছে। এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ ইতালিতে করোনাভাইরাসে ১৭ হাজার ১২৭ জনের এবং স্পেনে ১৩ হাজার ৭৯৮ জনের মৃত্যু হয়েছে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাস্প এই সংকট মোকাবিলায় তার দায়িত্ব যথাসাধ্য পালন করে যাওয়ার কথা উল্লেখ করে মঙ্গলবার তিনি এক্ষেত্রে ধীর গতিতে চলার জন্য বিশ্বস্বাস্থ্য সংস্থাকে দায়ী করেন। এই ভাইরাসটি প্রথমদিকে চীন থেকে ছড়িয়ে পড়া বন্ধে আন্তর্জাতিক ভ্রমন হ্রাস করার বিরুদ্ধে জাতিসংঘ সংস্থাটির পরামর্শের কথা উল্লেখ করে ডব্লিউএইচও কেন এ ধরণের ভুল পরামর্শ দিয়েছিল সে প্রশ্ন তুলেছেন ট্রাম্প। তবে, প্রথমদিকে করোনাভাইরাসকে তেমন গুরুত্ব না দেয়ায় মার্কিন ট্রাম্পের ব্যাপক সমালোচনা হচ্ছে। ভাইরাসটিকে অন্যান্য সাধারণ ভাইরাসের মতো উল্লেখ করে ট্রাম্প বলেছিলেন, আমেরিকায় এটি নিয়ন্ত্রণে রয়েছে। কিন্তু পরে ভাইরাসটি দেশটিকে এমনভাবে গ্রাস করে ফেলে যে, এক্ষেত্রে বাধ্য হয়ে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading