আজ বিকালে বসছে সংসদের সপ্তম অধিবেশন

আজ বিকালে বসছে সংসদের সপ্তম অধিবেশন

উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ০০:০১

একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশন বসছে আজ শনিবার (১৮ এপ্রিল) বিকাল ৫টায়। নভেল করোনাভাইরাসের কারণে এই অধিবেশন সংক্ষিপ্ত হতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে। এছাড়া সংসদ সদস্যদের অধিবেশন কক্ষে বসার সময় শারীরিক দূরত্ব নিশ্চিত করা হবে। কোরাম (৬০ সদস্য) পূর্ণ হলেই অধিবেশন শুরু হবে।

জনসমাগম এড়াতেও সংসদের পক্ষ থেকে নানা পদক্ষেপ নেয়া হয়েছে উল্লেখ করে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া বলেন, ‘সংসদে সমাগত এড়াতে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি যাতে কম হয় তা নিশ্চিত করা হবে। প্রয়োজন নেই এমন কর্মকর্তা-কর্মচারীদের আসতে নিরুৎসাহিত করা হবে।’

সংসদের গণসংযোগ অধিশাখার পরিচালক তারিক মাহমুদ স্বাক্ষরিত ইতোপূর্বে এক প্রেস বিজ্ঞপ্তিতে করোনা ভাইরাসের কারণে জাতীয় সংসদের এই অধিবেশনে সাংবাদিকদের সশরীরে উপস্থিত না হওয়ার অনুরোধ জানানো হয়েছে।

সংসদ অধিবেশন শুরুর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading