রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে ‘কঠোর’ পুলিশ

রাজধানীতে সামাজিক দূরত্ব নিশ্চিতে ‘কঠোর’ পুলিশ

উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৩:৩০

ঢাকা মহানগরীতে সামাজিক দূরত্ব নিশ্চিত করার লক্ষ্যে শনিবার (১৮ এপ্রিল) থেকে কঠোর ভূমিকা নেয়ার ঘোষণা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকা মহানগরীর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে বৈঠককালে এ সিদ্ধান্ত হয়। শনিবার (১৮ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে ডিএমপি থেকে।

প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে আওয়ামী লীগের নেতৃত্বে ঢাকা মহানগরীর ১৩৯টি ওয়ার্ডে (উত্তরে ৬৪ ও দক্ষিণে ৭৫টি) ত্রাণ কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। প্রতি ওয়ার্ড কমিটিতে পুলিশের একজন সদস্যকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত এবং সমন্বয়ের মাধ্যমে ত্রাণসামগ্রী বিতরণের বিষয়েও আলোচনা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading