আমেরিকায় মৃত্যু ৪০ হাজার ছাড়িয়েছে

আমেরিকায় মৃত্যু ৪০ হাজার ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১২:১২

নভেল করোনাভাইরাসে সবচেয়ে বিপর্যস্ত মার্কিন আমেরিকায় মৃত ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে প্রায় ২ হাজার জনের মুত্যু হয়েছে দেশটিতে। এ নিয়ে রবিবার দেশটিতে মৃতের সংখ্য বেড়ে মোট ৪০ হাজার ৬৬১ জনে দাঁড়ালো। জনস হফকিন্স ইউনিভার্সিটি এ তথ্য জানায়। খবর এএফপি’র।

সোমবার (২০ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত জনস হফকিন্সের দেয়া উপাত্ত অনুযায়ী, আমেরিকায় বরবিার পর্যন্ত গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১,৯৯৭ জনের। মৃতের এ সংখ্যা আগের দিন শনিবার একই সময়ের মৃতের সংখ্যার তুলনায় সামান্য বেশি। আগের দিন দেশটিতে করোনাভাইরাসে ১ হাজার ৮৯১ জন মারা যায়।

করোনাভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত নিউইয়র্ক অঙ্গরাজ্য কোভিড-১৯ ভাইরাসের ‘চরম থাবা’ থেকে বেরিয়ে এসেছে সেখানকার গভর্নর অ্যান্ড্রিউ কোমো এমন কথা বলার দিনই রোববারের মৃতের এই সংখ্যা প্রকাশ করা হলো। জনস হফকিন্স জানায়, আমেরিকায় ২৪ ঘণ্টার হিসাবে বুধবার মৃতের সংখ্যা আড়াই হাজার ছাড়িয়েছিল। বিশ্ববিদ্যালয়টির জরিপে দেখা গেছে, রবিবার পর্যন্ত আমেরিকায় কোভিড-১৯ রোগে মৃতের ও আক্রান্তের সংখ্যা বিশ্বের অন্য যেকোনো দেশের চেয়ে অনেক বেশি। ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, দেশটিতে এ রিপোর্ট লেখা পর্যন্ত করনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ৭ লাখ ৬৪ হাজার ২৬৫ জনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে সুস্থ হয়েছেন মাত্র ৭১ হাজার ১২ জন। চিকিৎসাধীন ৬ লাখ ৫২ হাজার ৬৮৮ জন। গুরুতর অবস্থায় আছেন সাড়ে ১৩ হাজারেরও বেশি রোগী।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading