মদ বিক্রি ও সাংবাদিক নির্যাতনের ‘শাস্তি’ বদলি!

মদ বিক্রি ও সাংবাদিক নির্যাতনের ‘শাস্তি’ বদলি!

উত্তরদক্ষিণ ২০ এপ্রিল ২০২০ । ১০:১৯

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মকর্তারা নিজেরাই অবৈধভাবে মাদক ব্যবসায় জড়িত। কার্যালয় থেকেই ক্ষুদ্র মাদক ব্যবসায়ীদের কাছে অবৈধভাবে মদ বিক্রি করছিলেন মাদক নিয়ন্ত্রণের কর্মকর্তারা। এ তথ্য পেয়ে ছবি তুলতে যাওয়ায় একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাপার্সনকে ধরে কার্যালয়ের ভেতরে নিয়ে মারধরের ঘটনায় ‘শাস্তি’ হিসেবে ‘২৫ কর্মকর্তা কর্মচারীকে বদলি’ করা হয়েছে।

এমন শাস্তির ঘটনায় হতবাক হয়েছেন বরিশালের সাংবিদকরা। পাশাপাশি সাংবাদিক নেতারা অভিযুক্ত ওই ২৫ কর্মকর্তা-কর্মচারীকে দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশালে অবৈধভাবে মদ বিক্রি এবং সাংবাদিক নির্যাতনের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অতিরিক্ত পরিচালকের পর এবার ২৫ জন কর্মকর্তা ও কর্মচারীকে বদলি করা হয়েছে। বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বিষয়টি নিশ্চিত করেন। রবিবার (১৯ এপ্রিল) এ সংক্রান্ত একটি নোটিশ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতেরর ওয়েবসাইটেও দেওয়া হয়েছে।

অধিদফতরের মহাপরিচালকের পক্ষে উপ-পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মামুন স্বাক্ষরিত অফিস আদেশে ২৫ জনকে দেশের বিভিন্ন প্রান্তে ২৬ এপ্রিলের মধ্যে যোগদানের নির্দেশ দেওয়া হয়।

২৫ জনের মধ্যে পরিদর্শক পদে ৩জন, উপ-পরিদর্শক পদে ৪জন, সহকারী উপ-পরিদর্শক পদে পাঁচজন, সিপাহী পদে ৬ জন, হিসাবরক্ষক পদে ১ জন, ড্রাইভার পদে ২ জন, কম্পিউটার অপারেটর, ওয়ারলেস অপারেটর, অফিস সহায়ক ও অফিস সহকারি পদে ১ জন করে রয়েছেন।

এর আগে, মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরের বরিশাল বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক একেএম হাফিজুর রহমানকে পৃথক আদেশে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে বদলি করা হয়।

একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরাম্যানকে ধরে অফিসের মধ্যে নিয়ে নির্যাতন

প্রসঙ্গত, শনিবার (১৮ এপ্রিল) লকডাউন উপেক্ষা করে জনসমাগম এবং অবৈধভাবে মদ বিক্রির অভিযোগ ওঠে বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদফতরেরর সংশ্লিষ্টদের বিরুদ্ধে। খবর পেয়ে একটি বেসরকারি টেলিভিশনের ক্যামেরামান ছবি নিতে যান। এ সময় সেখানে উপস্থিত কর্মচারীরা ওই ক্যামেরাম্যানকে ধরে অফিসের মধ্যে নিয়ে নির্যাতন করে। পরে খবর পেয়ে র্যাব ও পুলিশ কর্মকর্তারা গিয়ে ওই সাংবাদিককে উদ্ধার করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading