পটুয়াখালীতে একদিনেই করোনা শনাক্ত ৮, উপসর্গসহ মৃত্যু ১

পটুয়াখালীতে একদিনেই করোনা শনাক্ত ৮, উপসর্গসহ মৃত্যু ১

উত্তরদক্ষিণ ২১ এপ্রিল ২০২০ । ১৭:৪০

পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণার একদিন পর নতুন করে ৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ জন হয়েছে। এর মধ্যে ১ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া মঙ্গলবার (২১ এপ্রিল) করোনার উপসর্গ নিয়ে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যু হয়েছে। তবে তার নতুন পরীক্ষা না হওয়ায় মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যায়নি। অবশ্য মৃত্যুর পর ওই ব্যক্তির বাড়ি লকডাউন ও তার দাফন করোনা রোগীর মতোই হবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

পটুয়াখালী জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পটুয়াখালী জেলায় মোট করোনা আক্রান্ত ১০ জন। আক্রান্তদের মধ্যে রাঙ্গাবালী উপজেলায় ৪ জন, দশমিনায় ৩, দুমকি ২ ও পটুয়াখালী সদর উপজেলায় ১ জন রয়েছেন।

চিকিৎসাধীন একজনের মৃত্যু, বাড়ি লকডাউন
এদিকে, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন এক রোগী মারা গেছেন। আজ মঙ্গলবার সকালে তাকে ভর্তি করা হয়েছিল হাসপাতালে। মৃত মো. আনোয়ার তালুকদার (৬০) সদর উপজেলার জৈনকাঠী ইউনিয়নের সেহাকাঠী গ্রামের বাসিন্দা।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আব্দুল মতিন জানান, সকালে জ্বর, শ্বাসকষ্ট নিয়ে জরুরি বিভাগে ভর্তি হয়। করোনা উপসর্গ থাকায় আইসোলেশন ওয়ার্ডে তাকে স্থানান্তর করা হয়। এর কিছুক্ষণপর তিনি মারা যান। মৃতের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে পটুয়াখলী সিভিল সার্জন ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম জানান, করোনা উপসর্গ নিয়ে মারা যাওয়ায় ওই ব্যক্তির তার বাড়ি ‘লকডাউন’ করা হয়েছে। কোভিড-১৯ প্রটোকল মেনেই তার লাশ দাফনের ব্যবস্থা করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দেয়া হয়েছে।

পটুয়াখালী জেলাকে ‘লকডাউন’ ঘোষণা

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading