আর কখনও যেন এ পরিস্থিতি না আসে: হাবিবুল বাশার

আর কখনও যেন এ পরিস্থিতি না আসে: হাবিবুল বাশার

উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ১৮:৫০

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক কমিটির সদস্য হাবিবুল বাশার বর্তমান করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে বেশ খানিকটা হতাশ। একই সঙ্গে তিনি প্রত্যাশা করেছেন, যেন জীবনে আর কখনও এমন ভয়াবহ পরিস্থিতি না আসে। বিসিবির অন্যান্য সদস্যের মতো হাবিবুল বাশারও এ মহামারির সময় বাসায় সময় কাটাচ্ছেন।

আন্তর্জাতিক ক্যারিয়ারে পাঁচ হাজারেরও বেশি রান সংগ্রহ করা সাবেক অধিনায়ক বাশার একটি পত্রিকার কলামে এ কথা লিখেছেন।

করোনা পরিস্থিতি নিয়ে তার মূল্যায়ণ, ‘এ পরিস্থিতিতে আমরা কী করতে পারি? আমরা সবাইকে সতর্ক করতে পারি। আমরা ঘরে থাকতে পারি এবং একই সাথে আমি আশা করছি ভাইরাসটি আর ছড়িয়ে পড়বে না, মহামারিতে শীর্ষে উঠবে না। এর অর্থ আমি ইতিবাচক থাকার চেষ্টা করছি। যেহেতু আমি বাড়িতে থাকি তাই এটি প্রতিদিনের রুটিন নষ্ট করে দিয়েছে।’

হাবিবুল লিখেছেন, বাংলাদেশের ক্রিকেটারদের এখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে ব্যস্ত থাকার কথা ছিল। তবে মারাত্মক করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য তা স্থগিত করেছে। ফলে ক্রিকেটাররাও ঘরে বসে আছেন। যে বিষয়টি আমাকে আরও হতাশ করছে তা হলো হাই-পারফরমেন্স দলের চলমান সকল কার্যক্রম বাতিল করা হয়েছে। তরুণ খেলোয়াড়দের প্রতি আমার সর্বদা কিছুটা বাড়তি মনোযোগ রয়েছে। এইচপি দলের মে মাসে শ্রীলঙ্কা সফরের কথা ছিল। এটি হবে কি না তা আমি জানি না। তারা পরবর্তী স্তরে খেলতে কীভাবে প্রস্তুতি নিচ্ছে তা দেখার ভালো সুযোগ হত।

করোনাভাইরাসের কারণে পাকিস্তানের সাথে বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে সফর স্থগিত করা হয়েছে। একই সাথে অস্ট্রেলিয়া তাদের দুটি টেস্টের জন্য জুনের বাংলাদেশ সফর স্থগিত করেছে। কিন্তু করোনার আপাতত বিাদায় নেওয়ার কোনো লক্ষণ নেই। সরকারের স্বাস্থ্য অধিদপ্তর থেকে শুক্রবার সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে করোনায় নতুন করে চারজনের মৃত্যু হওয়ায় এ সংখ্যা ১৩১ জনে দাঁড়িয়েছে। নতুন করে ৫০৩ জনসহ দেশে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৮৯ জনে। আগামী দিনগুলোতে পরিস্থিতি আরও ভয়াভহ রূপ ধারণ করতে পারে বলেই আশঙ্কা করছেন বিশ্লেষকরা। সেক্ষেত্রে ক্রিকেট আবার কবে মাঠে গড়াবে- তা বলার সময় এখনও আসেনি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading