দেশে নতুন ৫৪৯ জনসহ আক্রান্ত ৬৪৬২। মোট মৃত্যু ১৫৫, সুস্থ ১৩৯
উত্তরদক্ষিণ ২৮ এপ্রিল ২০২০ । ১৪:৪০
দেশে একদিনে আরও ৫৪৯ জনের শরীরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হওয়ায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬ হাজার ৪৬২ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় আক্রান্তের এই সংখ্যা বেড়েছে। একইসময় আরও ৩ জনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫৫ জন হয়েছে। অপরদিকে, গত একদিনে আরও ৮ জন সুস্থ হয়ে ওঠায় সুস্থ হওয়ার মোট সংখ্যা দাঁড়ালো ১৩৯ জন।
নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা দেশের সবশেষ এই তথ্য তুলে ধরেন।

