বিশ্বে করোনায় আক্রান্ত ৩২ লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় আক্রান্ত ৩২ লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৩:৪০

বিশ্বে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা ৩২ লাখ পার হয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজারের বেশি। তবে আশার কথা হচ্ছে, এ পর্যন্ত বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ১০ লাখের বেশি মানুষ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রিনিচ মান সময় ০৬:০১টায় করোনা নিয়ে জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ২১ হাজার ছাড়িয়েছে। যা আগের দিন ছিল ৩১ লাখ ৪৮ হাজার ৭০৯ জন। শেষ একদিনে নতুন করে আক্রান্ত হয়েছে ৭৩ হাজার প্রায়।

বিশ্বে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ২৮ হাজার ২৫২ জনের। আগের দিন এই সংখ্যা ছিল ২ লাখ ১৮ হাজার ৩৭১ জন। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে প্রায় ১০ হাজার মানুষের। তবে আশার বাণী হচ্ছে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ লাখ ১ হাজারের কিছু বেশি। আগের দিন ই সংখ্যা ছিল ৯ লাখ ৬২ হাজার ৪১৭ জন। শেষ ২৪ ঘণ্টায় সুস্থ হওয়ার সংখ্যা ৩৯ হাজার প্রায়।

বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন আছেন ১৯ লাখ ৩১ হাজার মানুষ। এর মধ্যে গুরুতর অবস্থায় আছেন কভিড-১৯ আক্রান্ত ৫৯ হাজার ৮১৪ জন রোগী। যা মোট রোগীর ৩ শতাংশ। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading