যে দেশে প্রধানমন্ত্রীসহ ৪ মন্ত্রী করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ ৩০ এপ্রিল ২০২০ । ১৪:০০
গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ বলে জানা গেছে। দেশটি মোট ২০৫ জন করোনাভাইরাস রোগী পাওয়া গেছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন। নুনো গোমেজ নাবিয়ান গিনি বিসাউয়ের প্রধানমন্ত্রী।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী বোতশে ক্যান্ডে এবং আরো দুজন মন্ত্রী কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন। পশ্চিম আফ্রিকার ওই দেশটিতে এখন পর্যন্ত ২০৫ জনের করোনাভাইরাস ধরা পড়েছে এবং একজন মারা গেছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে।

