ইন্ডিয়ায় আক্রান্ত ৩৫ হাজার ছাড়িয়েছে, মৃত ১১৪৭

ইন্ডিয়ায় আক্রান্ত ৩৫ হাজার ছাড়িয়েছে, মৃত ১১৪৭

উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ১৬:১০

প্রতিবেশী দেশ ইন্ডিয়ায় এ পর্যন্ত করোনাভাইরাস মহামারিতে ১ হাজার ১৪৭ জন মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৫ হাজার ৪৩ জনে পৌঁছেছে। শুক্রবার (১ মে) পর্যন্ত মোট মৃত্যু ও আক্রান্তের এই সংখ্যা দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। খবর এনডিটিভি ও আনন্দবাজার।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, মোট আক্রান্তদের মধ্যে ৮ হাজার ৮৮৮ জন করোনামুক্ত হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন এবং আক্রান্তদের ১১১ জন বিদেশি নাগরিক।
মন্ত্রণালয় জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর থেকে শুক্রবার সকাল পর্যন্ত নতুন করে ৭২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭ জন মহারাষ্ট্রে, ১৭ জন গুজরাটে, ১১ জন পশ্চিমবঙ্গে, মধ্যপ্রদেশ ও রাজস্থানে ৭ জন করে এবং দিল্লীতে ৩ জন মারা গেছেন।

মোট মৃত ১ হাজার ১৪৭ জনের মধ্যে মহারাষ্ট্রে ৪৫৯ জন, গুজরাটে ২১৪ জন, মধ্যপ্রদেশে ১৩৭ জন, দিল্লীতে ৫৯ জন, রাজস্থানে ৫৮ জন, উত্তর প্রদেশে ৩৯ জন, পশ্চিমবঙ্গে ৩৩ জন এবং অন্ধ্রপ্রদেশে ৩১ জন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading