আমেরিকায় আক্রান্ত ১১ লাখ প্রায়

আমেরিকায় আক্রান্ত ১১ লাখ প্রায়

উত্তরদক্ষিণ শুক্রবার ০১ মে ২০২০। ১৬:২১

মার্কিন আমেরিকায় করোনাভাইরাস বা কভিড-১৯ আক্রান্তের সংখ্যা প্রায় ১১ লাখে পৌঁছেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৬৩ হাজারেরও বেশি।

শুক্রবার (১ মে) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ১০:১০টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, আমেরিকায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬৩ হাজার ৮৭১ জনের। আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ১০ লাখ ৯৫ হাজার ৩০৪ জনে।

আশার কথা হচ্ছে, এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৫৫ হাজার ৭৩৭ জন। তবে এখনও চিকিৎসাধীন আছেন ৮ লাখ ৭৫ হাজার ৬৯৬ জন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ১৫ হাজার ২২৬ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading