করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

করোনা চিকিৎসায় রেমডেসিভির ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাষ্ট্র

উত্তরদক্ষিণ শনিবার ০২ মে ২০২০। ১২:৪৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শুক্রবার বলেছেন, করোনাভাইরাস রোগীদের চিকিৎসায় জরুরি প্রয়োজনে মার্কিন ওষুধ প্রশাসন গিলিয়েডের ওষুধ রেমডেসিভির ব্যবহারের অনুমোদন দিয়েছে। খবর এএফপি’র।

করোনা চিকিৎসায় ব্যবহারিত গিলিয়েডের রেমডেসিভির কোভিড-১৯ ভাইরাসে গুরুতর আক্রান্ত রোগীদের দ্রুত সেরে উঠায় সহায়তা করে ট্রায়াল থেকে এমন প্রমাণ পাওয়ার কথা জানিয়েছেন মার্কিন মেডিকেল কর্মকর্তারা ।

মহামারি করোনাভাইরাস নিয়ন্ত্রনে আনতে একটি সম্ভাব্য উপায় হিসেবে রেমডেসিভির ওষুধ ব্যবহারের পক্ষে জোরালোভাবে সমর্থন জানিয়ে আসছেন ট্রাম্প। এ বৈশ্বিক মহামারিতে প্রায় ৬৫ হাজার আমেরিকান মারা গেছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading