আমেরিকায় আরও ১৮৮৩ জনের মৃত্যু : জনস হফকিন্স
উত্তরদক্ষিণ শনিবার ০২ মে ২০২০। ১২:৩১
আমেরিকায় গত ২৪ ঘণ্টায় মহামারি করোনাভাইরাসে নতুন করে আরো ১ হাজার ৮৮৩ জন প্রাণ হারিয়েছে। এনিয়ে দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট প্রায় ৬৫ হাজারে দাঁড়ালো। জনস হফকিন্সের পরিসংখ্যান থেকে শুক্রবার এ তথ্য জানা যায়। খবর এএফপি’র।
বাল্টিমোর ভিত্তিক এ ইউনিভার্সিটির দেয়া পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার রাত সাড়ে ৮ টা পর্যন্ত (গ্রিনিচ সময় শনিবার ০০:৩০টা) যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ১১ লাখ ছাড়িয়ে গেছে এবং মৃতের সংখ্যা বেড়ে মোট ৬৪ হাজার ৭৮৯ জনে দাঁড়িয়েছে। দেশটিতে আগের দিনের চেয়ে মৃতের সংখ্যা ৩ শতাংশ বেড়েছে।
এ বৈশ্বিক মহামারিতে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। এখানে মৃতের সংখ্যা অন্য যেকোন দেশের তুলনায় অনেক বেশি। সূত্র: বাসস।

