সীমান্তে এক হাজার পরিবারের পাশে বিজিবি

সীমান্তে এক হাজার পরিবারের পাশে বিজিবি

উত্তরদক্ষিণ শনিবার ০২ মে ২০২০। ১৩:২৯


প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে সরকার লকডাউন ঘোষনা করেছে। যার কারণে মানুষ আজ কর্মহীন হয়ে ঘরবন্দি। সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসহ বৃত্তবানরা অসহায়দের খাদ্যসামগ্রী দিয়ে সহযোগীতা করছেন। তারি ধারাবাহিকতায় হিলি-পাঁচবিবি সীমান্তের হতদরিদ্র ও অসহায় ক্ষুধার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জয়পুরহাট ২০ বিজিবি বর্ডা গার্ড বাংলাদেশ।

আজ শনিবার (২ মে) বেলা ১১ টায় দুই সীমান্তের বিজিবি’র বিভিন্ন ক্যাম্পসহ পাঁচবিবির আটাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুধার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন জয়পুরহাট ২০ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মুহাম্মদ ফেরদৌস হাসান টিটো।
তিনি বলেন, করোনা ভাইরাস প্রতিহত করতে আমরা বিজিবি সবসময় কাজ করছি। করোনা সম্পর্কে সীমান্তবাসীকে সচেতন করছি। যে কোন প্রাকৃতিক দুর্যোগে আমরা তাদের পাশে আছি।তিনি আরও বলেন, বৃত্তানন্দ ফাউন্ডেশনের সহযোগীতায়  আমরা এই খাদ্যসামগ্রী সীমান্তের এলাকাবাসীকে দিচ্ছি। আমরা সুখে-দুঃখে তাদের পাশে থাকবো। যে কোন সমস্যায় আমরা সীমান্তবাসীর পাশে থাকবো। হিলি-পাঁচবিবি সীমান্তের প্রতিটি ক্যাম্পের মাধ্যমে ১০০ জন অসহায়দের এই ত্রান বিতরণ করা হচ্ছে।

এসময় পাঁচবিবি উপজেলার ১ নং বাগজানা ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক, আটাপাড়া ক্যাম্প কমান্ডার আবু সাইদ ও বাগজানা ইউনিয়নের আটাপড়া ৩ নং  ওয়ার্ডের ইউপি সদস্য ছানোয়ার হোসেনসহ বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading