এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ২২০০

এবার সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা, সর্বোচ্চ ২২০০

উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ১৪:১৪

খাদ্যপণ্যের বাজারমূল্য হিসাব করে গতবারের মতো এবারও সর্বনিম্ন ও সর্বোচ্চ ফিতরা নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন জনপ্রতি ৭০ টাকা এবং সর্বোচ্চ ২,২০০ টাকা। সোমবার (৪ মে) ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই হার নির্ধারণ করা হয়।

বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান সভার পর ফিতরার হার ঘোষণা করেন। তিনি বলেন, এ বছর জনপ্রতি সর্বনিম্ন ফিতরা ৭০ টাকা ও সর্বোচ্চ ২ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গতবছর সর্বনিম্ন ফিতরা ৭০ টাকাই ছিল। তবে সর্বোচ্চ ফিতরা ছিল ১ হাজার ৯৮০ টাকা ছিল।

ইসলামের বিধান অনুযায়ী, রোজার পূর্ণতা অর্জনের জন্য ১ কেজি ৬৫০ গ্রাম গম বা আটা অথবা খেজুর, কিসমিস, পনির বা যবের মধ্যে সামর্থ্য অনুযায়ী যেকোনো একটি পণ্যের বাজার মূল্য ফিতরা হিসেবে গরিবদের মধ্যে বিতরণ করতে হবে। তবে কেউ চাইলে এসব পণ্যের ৩ কেজি ৩০০ গ্রামের সমপরিমাণ মূল্যও ফিতরা হিসেবে দিতে পারেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading