বিশ্বে করোনায় মৃত হার কমছে!

বিশ্বে করোনায় মৃত হার কমছে!

উত্তরদক্ষিণ সোমবার ০৪ মে ২০২০। ১৪:২৪

বিশ্বে করোনাভাইরাস বা কভিড-১৯ মহামারিতে মৃত্যুর সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ছাড়িয়েছে। আর আক্রান্তের সংখ্যা ৩৬ লাখের কাছাকাছি। তবে বিশ্লেষণে দেখা গেছে, মৃত্যু হার কমতে শুরু করেছে।

সোমবার (৪ মে) এ রিপোর্ট লেখা পর্যন্ত গ্রিনিচ মান সময় ০৮:০৮টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৪৪০ জন। এর আগের দিন এ সংখ্যা ছিল ২ লাখ ৪৪ হাজার ৯৫৭ জন। গত একদিনে নতুন করে মৃত্যু হয়েছে প্রায় ৪ হাজার মানুষের। অবশ্য গত মাসে একদিনে সাড়ে ৩ হাজার পর্যন্ত মৃত্যু হয়েছে শুধু আমেরিকাতেই। প্রতিদিন এই সংখ্যা ১০ হাজারের বেশি ছিল। সেই তুলনায় মৃত্যু হার কমেছে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

অপরদিকে, এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছেন ৩৫ লাখ ৭৯ হাজার ৬০ জন। আগের দিন এই সংখ্যা ছিল ৩৪ লাখ ৯৮ হাজার প্রায়। সেই হিসাবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৭ হাজার। আক্রান্তের এই হার গত এপ্রিলেও একই ছিল। সুতরাং আক্রান্তের সংখ্যা কমার লক্ষণ দেখা যাচ্ছে না।

এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৯ হাজার প্রায়। এ মুহূর্তে এটাই একমাত্র আশারবাণী! অপরদিকে, আক্রান্তদের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২১ লাখ ৭১ হাজারের বেশি মানুষ। তাদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৫০ হাজার ৫৪ জন, যা অসুস্থদের ২ শতাংশ। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading