এবার পুলিৎজার পেলেন যারা

এবার পুলিৎজার পেলেন যারা

উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ১৩:৫৫

দ্বিতীয়বারের মতো ফিকশনে পুলিৎজার পুরস্কার পেয়ে ইতিহাসের পাতায় নাম লেখালেন মার্কিন লেখক কলসন হোয়াইটহেড। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পুলিৎজারের ইতিহাসে হোয়াইটহেড হলেন চতুর্থ লেখক, যিনি ফিকশনে দু’বার এ পুরস্কার পেলেন।

মার্কিন লেখক কলসন হোয়াইটহেড

কলসন হোয়াইটহেডের ওয়েবসাইট থেকেকলসন হোয়াইটহেডের ওয়েবসাইট থেকেআফ্রিকান বংশোদ্ভূত এই আমেরিকান লেখক এবার পুলিৎজার পেয়েছেন ‘দ্য নিকেল বয়েজ’ উপন্যাসের জন্য, যেখানে তিনি ফ্লোরিডার এক সংশোধনাগারে কৃষ্ণাঙ্গ কিশোরদের নিগ্রহের কথা বর্ণনা করেছেন। ৫০ বছর বয়সী হোয়াইটহেড এর আগে ২০১৭ সালে ‘আন্ডারগ্রাউন্ড রেলরোড’ উপন্যাসের জন্য একই বিভাগে পুলিৎজার পান। তার আগে কেবল বুথ টারকিংটন, উইলিয়াম ফকনার ও জন আপডাইক দুইবার করে ফিকশনে পুলিৎজার জিতেছেন।

করোনাভাইরাসের মহামারীর কারণে এবারের পুলিৎজার পুরস্কারের ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছিল কয়েক সপ্তাহ। শেষ পর্যন্ত এ পুরস্কারের অ্যাডমিনিস্ট্রেটর সাংবাদিক ডানা ক্যানেডি সোমবার (৪ মে) তার বাড়িতে বসে ২০২০ সালের পুরস্কারজয়ীদের নাম ঘোষণা করেন।

তিনি স্মরণ করেন, ১৯১৭ সালে যখন প্রথমবার পুলিৎজার দেওয়া হল, তার এক বছরের কম সময়ের মধ্যে স্প্যানিশ ফ্লুর মহামারী দেখা দিয়েছিল। এ বছর সাংবাদিকতার ক্যাটাগরিগুলোতে সর্বোচ্চ তিনটি পুরস্কার জিতে নিয়েছেন নিউইয়র্ক টাইমসের সাংবাদিকরা।

এর মধ্যে ব্রায়ান রোজেনথাল নিউইয়র্কে সুদের কারবারির ঋণের ফাঁদে ট্যাক্সি চালকদের দুর্দশার চিত্র তুলে এনে অনুসন্ধানী প্রতিবেদন ক্যাটাগরির সম্মানজনক পুরস্কারটি পেয়েছেন।

জনস্বার্থে সাংবাদিকতা ক্যাটাগরিতে এবার যৌথভাবে পুলিৎজার পেয়েছে প্রোপাবলিকা ও অ্যাংকরেজ ডেইলি। হংকং বিক্ষোভের ছবির জন্য ‘ব্রেকিং নিউজ ফটোগ্রাফি’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রয়টার্সের একজন আলোকচিত্রী।

এবারই প্রথম অডিও রিপোর্টিং ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়েছে পুলিৎজারে। সেই পুরস্কার পেয়েছে ‘দিস আমেরিকান লাইফ’ নামের একটি রেডিও অনুষ্ঠান। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading