বিশ্বে করোনায় মৃত আড়াই লাখ ছাড়িয়েছে

বিশ্বে করোনায় মৃত আড়াই লাখ ছাড়িয়েছে

উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ১৬:৩৫

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে আড়াই লাখ ছাড়িয়েছে। মৃতের এ সংখ্যার ৮৫ শতাংশেরও বেশি ঘটেছে ইউরোপ ও আমেরিকায়। বিশ্বের বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে এএফপি এ খবর দিয়েছে।

এএফপি’র পরিসংখ্যান অনুযায়ী, সোমবার (৪ মে) গ্রিনিচ মান সময় ২২:৩টা পর্যন্ত একক দেশ হিসেবে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকা। দেশটিতে কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যা বেড়ে মোট ৬৮ হাজার ৬৮৯ জনে দাঁড়িয়েছে। বিশ্বের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মহাদেশ ইউরোপে করোনায় ১ লাখ ৪৫ হাজার ২৩ জন প্রাণ হারিয়েছে।

গত ডিসেম্বরে চীনে প্রথম প্রাদুর্ভাব দেখা দেয়া এ বৈশ্বিক ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৫ লাখ ছাড়িয়েছে এবং বিশ্ব অর্থনীতি ভয়াবহ ধসের মুখে পড়েছে। এ ভাইরাসে মৃতের সংখ্যার দিক দিয়ে যুক্তরাষ্ট্রে¦র পরের অবস্থানে থাকা ইতালিতে করোনা ভাইরাসে ২৯ হাজার ৭৯ জন, যুক্তরাজ্যে ২৮ হাজার ৭৩৪ জন, স্পেনে ২৫ হাজার ৪২৮ জন এবং ফ্রান্সে করোনাভাইরাসে ২৫ হাজার ২০১ জনের মৃত্যু হয়েছে।

ইউরোপের দেশগুলোতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ছাড়িয়ে গেছে।
বিশ্বের বিভিন্ন দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এবং বিশ্বস্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য থেকে এএফপি’র সংগ্রহ করা উপাত্ত ব্যবহার করে তৈরি করা এ পরিসংখ্যান করোনা ভাইরাসের প্রকৃত আক্রান্তের সংখ্যার কেবলমাত্র একটি আংশিক প্রতিফলন বলে ধারণা করা হচ্ছে। কেননা, বিশ্বের অনেক দেশ কেবলমাত্র গুরুতর আক্রান্ত লোকদেরই করোনা পরীক্ষা করছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading