বিশ্বে করোনায় আক্রান্ত ৪২ লাখ ছুঁইছুঁই

বিশ্বে করোনায় আক্রান্ত ৪২ লাখ ছুঁইছুঁই

উত্তরদক্ষিণ সোমবার ১১ মে ২০২০। ১৫:৫০

নভেল করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা এ রিপোর্ট লেখা পর্যন্ত প্রায় ৪২ লাখে পৌঁছেছে। আর এ পর্যন্ত মোট মৃত্যু ২ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের।

সোমবার (১১ মে) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ০৯:৩২টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ২ লাখ ৮৪ হাজার ৯৮ জন মানুষের। মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৪১ লাখ ৯৭ হাজার ৪৫৯ জন।

অপরদিকে, এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ১৫ লাখ ৫৪২ জন। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে চিকিৎসাধীন আছেন অন্তত ২৪ লাখ ১২ হাজার ৮১৯ জন কভিড-১৯ রোগী। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৪৭ হাজার ৩৯ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading