কলাপাড়ায় বিএনপি নেতা মনিরের ত্রাণ বিতরণ
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ১৪ মে ২০২০। ১৭:১০
করোনাভাইরাস মহামারি পরিস্থিতিতে হতদরিদ্রদের পাশাপাশি কর্মহীন হওয়ায় মধ্যবিত্ত পরিবারগুলোও দুর্বিসহ দিন কাটাচ্ছেন। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলার এসব হতদরিদ্র ও কর্মহীন মধ্যবিত্ত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্বেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় নেতা ও জেলা বিএনপির সহসভাপতি আলহাজ্ব মোঃ মনিরুজ্জামান মনির।

দলীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কলাপাড়ায় উপজেলার কর্মহীন ঘরবন্দী মধ্যবিত্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে স্বেচ্ছাসেবকদল-কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সাধারণ সম্পাদক ও পটুয়াখালী জেলা বিএনপি’র সহ-সভাপতি, মনিরুজ্জামান মনিরের পক্ষ থেকে। প্রায় ১ হাজার পরিবারের মাছে ত্রাণ সামগ্রীর পাশাপাশি নগদ অর্থও প্রদান করা হয়।
এসময় স্থানীয় উপজেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান কামরুল।

