বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে, আক্রান্ত ৪৫ লাখ

বিশ্বে করোনায় মৃত্যু ৩ লাখ ছাড়িয়েছে, আক্রান্ত ৪৫ লাখ

উত্তরদক্ষিণ শুক্রবার ১৫ মে ২০২০। ১১:৪৮

বিশ্বব্যাপী মহামারি করোনাভইরাসে মৃতের সংখ্যা ৩ লাখ ছাড়িয়ে গেছে। এসব প্রাণহানির অধিকাংশ ঘটেছে ইউরোপ ও আমেরিকায়।

গত বছরের শেষের দিকে চীনের উহান নগরীতে প্রথম এ ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয় এবং পরে তা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর পর বিশ্বে এ পর্যন্ত ৪৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে এই মহামারিতে।

গ্রিনিচ মান সময় বৃহস্পতিবার (১৪ মে) ২০:৩০ টায় বিশ্বে বিভিন্ন দেশের সরকারি সূত্রের বরাত দিয়ে ৩ লাখের বেশি মৃত্যুর এ খবর জানায় বার্তা সংস্থা- এএফপি।

বিশ্বের বিভিন্ন দেশের সরকারি হিসাব অনুযায়ী, কোভিড-১৯ ভাইরাসের সংক্রমণ শুরুর প্রথম থেকে বৃহস্পতিবার রাত পর্যন্ত বিশ্বব্যাপী মৃতের সংখ্যা দাঁড়ায় মোট ৩ লাখ ১৪০ জন এবং আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৪ লাখ ৩ হাজার ৭১৪ জন।

শুক্রবার (১৫ মে) এ রিপোর্ট লেখায় সময় সেই সংখ্যা আরও বেড়েছে। এদিন গ্রিনিচ মান সময় ০৬:২৪টায় ওয়ার্ল্ডওমিটারে সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, এ পর্যন্ত বিশ্বের সংখ্যা বেড়ে হয়েছে ৩ লাখ ৩ হাজার ৪৩৮ জন। আক্রান্ত হয়েছেন ৪৫ লাখ ২৭ হাজার ৮১১ জন।

করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় কোভিড-১৯ ভাইরাসে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ৮৬ হাজার ৯১২ জনে দাঁড়িয়েছে। এরপরের অবস্থানে থাকা ব্রিটেনে মৃতের সংখ্যা ৩৩ হাজার ৬১৪ জনে, ইতালিতে ৩১ হাজার ৩৬৮ জনে, ফ্রান্সে ২৭ হাজার ৪২৫ জনে এবং স্পেনে ২৭ হাজার ৩২১ জনে দাঁড়িয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading