সংক্রমণে ইতালিকে ছাড়িয়ে গেছে রাশিয়া ও ব্রিটেন
উত্তরদক্ষিণ শনিবার ১৬ মে ২০২০। ১৫:৪০
করোনা মহামারি সংক্রমণ ও মৃত্যু দুই সমীকরণেই বিশ্বে শীর্ষস্থানে রয়েছে আমেরিকা। আক্রান্তের হিসাবে দ্বিতীয় অবস্থানে স্পেন হলেও মৃতের হিসাবে দ্বিতীয় ব্রিটেন। আক্রান্তের সংখ্যায় আবার ব্রিটেনকেও ছাড়িয়ে গেছে রাশিয়া।
ওয়ার্ল্ডওমিটারে শনিবার (১৬ মে) গ্রিনিচ মান সময় ০৯:১১টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখো গেছে এমন চিত্র। ওয়ার্ল্ডওমিটারের পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত আমেরিকায় করোনা বা কভিড-১৯ রোগে মোট আক্রান্ত হয়েছেন ১৪ লাখ ৮৪ হাজার ২৮৫ জন। সেখানে মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৫০৭ জনের।
সংক্রমণের দিক থেকে বিশ্বে দ্বিতীয় অবস্থানে থাকা ইউরোপের দেশ স্পেনে আক্রান্তের সংখ্যা মোট ২ লাখ ৭৪ হাজার ৩৬৭ জন। দেশটিতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৪৫৯ জনের।
অপরদিকে, সংক্রমণের হিসাবে তৃতীয় স্থানে থাকা রাশিয়ায় মোট ২ লাখ ৭২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে মারা গেছে ২ হাজার ৫৩৭ জন। অপরদিকে, আক্রান্তের হিসাবে চতুর্থ হলেও মৃত্যুর হিসাবে দ্বিতীয় ব্রিটেনে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে
২ লাখ ৩৬ হাজার ৭১১ জন। আমেরিকার পরই দেশটিতে সর্বাধিক মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৯৯৮ জনের।
এছাড়া, গত মার্চ-এপ্রিল মাসে সবচেয়ে খারাপ অবস্থায় থাকা ইউরোপের আরেক দেশ ইতালি সংক্রমণের পরিসংখ্যা বিশ্বে বর্তমানে পঞ্চম স্থানে আছে। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ২ লাখ ২৩ হাজার ৮৮৫ জন। কিন্তু মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে আছে ইতালি। দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা ৩১ হাজার ৬১০ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সেখানে ২৪২ জনের মৃত্যু হয়েছে। মার্চ-এপ্রিলে সেখানে দৈনিক মৃত্যুর পরিমাণ ছিল হাজারেরও বেশি। তথ্য সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

