কবি ফরিদ কবির ও সাংবাদিক সাজ্জাদ শরিফের মায়ের ইন্তেকাল

কবি ফরিদ কবির ও সাংবাদিক সাজ্জাদ শরিফের মায়ের ইন্তেকাল

শেখফারুকউত্তরদক্ষিণ : বৃহস্পতিবার ২৮ মে ২০২০। ১৭:৪৯

কবি ফরিদ কবির ও সাংবাদিক সাজ্জাদ শরিফের মা মিনা শহিদ ইন্তেকাল (ইন্না…রাজিউন) করেছেন। করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে চিকিতসারত অবস্থায় আজ বৃহস্পতিবার (২৮ মে) বেলা ১২টা ৩৬ মিনিটে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

গত শুক্রবার (২২ মে) অসুস্থ হয়ে পড়লে মিনা শহীদকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষায় তাঁর কোভিড-১৯ পজিটিভ ধরা পড়ে। তিনি হাসপাতালে চিকিতসাধীন ছিলেন।

মিনা শহীদের চার ছেলে ও এক মেয়ের মধ্যে দু’ছেলে (মেজো ও সেজো) ছোটবেলায় অকালে মারা যান। ২০১১ সালে তাঁর স্বামী মারা যা।

মৃত্যুকালে তিনি দু’ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

বড় ছেলে কবি ফরিদ কবির। তিনি এক সময় সাংবাদিকতার সঙ্গে ছিলেন। বর্তমানে বারডেমের পরিচালক (জনসংযোগ) হিসেবে কর্মরত র‍্যেছেন। তিনি এক সময়ের আলোচিত শিল্প-সাহিত্য সংগঠক।

ছোট ছেলে কবি ও বিশিষ্ট সাংবাদিক সাজ্জাদ শরিফ। তিনি বর্তমানে দেশের অন্যতম দৈনিক ‘প্রথম আলো’র ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

কবি ফরিদ কবির উত্তরদক্ষিণকে জানান, করোনা আক্রান্তদের জন্য সরকারের নীতিমালা অনুসরন করে জানাজা শেষে আজ বিকালে (২৮ মে) রায়ের বাজারে তাঁর মায়ের দাফন সম্পন্ন করা হয়েছে। তিনি সকলের কাছে তার মায়ের জন্য দোয়া চেয়েছেন।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading