করোনার শীর্ষ তালিকা: বেলারুশের সঙ্গে বাংলাদেশের লড়াই!

করোনার শীর্ষ তালিকা: বেলারুশের সঙ্গে বাংলাদেশের লড়াই!

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ২৮ মে ২০২০। ১৮:৫০

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ৫৮ লাখ ছাড়িয়ে গেছে। ২১৫টি দেশের মধ্যে শীর্ষ ২৫টি দেশের মধ্যে আছে বাংলাদেশ। তবে আক্রান্তের সংখ্যায় বাংলাদেশ ও বেলারুশের অবস্থা সমানে সমান। এ রিপোর্ট লেখার মুহূর্তে বেলারুশ তালিকার শীর্ষ ২৩ নম্বরে রয়েছে। অবশ্য ২৭ মে থেকে বাংলাদেশ ও বেলারুশ ২২ ও ২৩ এ উঠা-নামা করছে। বুধবার একবার বাংলাদেশ ২২ নম্বরে উঠে আসে। পরে সেই স্থান দখল করে বেলারুশ। বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় এ রিপোর্ট লেখার সময় বাংলাদেশ শীর্ষ তালিকার ২২ নম্বরে অবস্থান করছে।

ওয়ার্ল্ডওমিটারে বৃহস্পতিবার গ্রিনিচ মান সময় ১২:৩১টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ লাখ ১৪ হাজার ৬৮৭ জন, মারা গেছে ৩ লাখ ৫৭ হাজার ৯৭৯ জন। আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ২৫ লাখ ১৫ হাজার ৪৯০ জন।

যথারীতি তালিকার এক নম্বরে আছে আমেরিকা। দেশটিতে আক্রান্ত ১৭ লাখ ৪৬ হাজারের বেশি, মৃত্যু হয়েছে ১ লাখ ২ হাজার ১১৬ জনের। এর পরে দক্ষিণ আমেরিকার আরেক দেশ ব্রাজিলে আক্রান্ত ৪ লাখ ছাড়িয়েছে। সেখানে মোট আক্রান্ত ৪ লাখ ১৪ হাজার ৬৬১ জন, মারা গেছে, ২৫ হাজার ৬৯৭ জন।

তালিকার ৫ নম্বরে থাকলেও মৃত্যুর হিসাবে দ্বিতীয় অবস্থানে আছে ব্রিটেন। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৩৭ হাজার মানুষের। আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৬৭ হাজারের বেশি।

৪০ হাজার ৩২১ জন আক্রান্ত নিয়ে শীর্ষ তালিকার ২২তম বাংলাদেশ। আর বেলারুশে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩৯ হাজার ৮৫৮ জন। অবশ্য মৃত্যুর হিসাবেও বেলারুশের চেয়ে বাংলাদেশ উপরে। বেলারুশে মৃত্যু হয়েছে ২১৯ জনের, বাংলাদেশে এই সংখ্যা ৫৫৯। অপরদিকে, বাংলাদেশের একধাপ উপরে থাকা নেদারল্যান্ডসে আক্রান্ত ৪৬ হাজার প্রায়। দেশটিতে মৃত্যু ৫ হাজার ৯শরও বেশি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading