আমেরিকায় আক্রান্ত প্রায় সাড়ে ১৭ লাখ

আমেরিকায় আক্রান্ত প্রায় সাড়ে ১৭ লাখ

উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ২৮ মে ২০২০। ১৮:৩০

করোনা মহামারিতে মার্কিন আমেরিকায় মৃত্যুর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে একদিন আগেই। করোনাভাইসার মহামারি আকারে দেশটিতে ছড়িয়ে পড়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, আমেরিকায় করোনায় মৃত্যুর ১ লাখের মধ্যে রাখতে পারলে নিজেদেরকে সফল মনে করবেন। কিন্তু ট্রাম্প প্রশাসন নিজেদের সেই সাফল্য ধরে রাখতে ‘ব্যর্থ’ হলো। এদিকে, দেশটিতে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় সাড়ে ১৭ লাখ।

বৃহস্পতিবার (২৮ মে) ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত সবশেষ তথ্যে দেখা গেছে, মার্কিন আমেরিকায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৭ লাখ ৪৬ হাজার ৩১১ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত সংখ্যা ২০ হাজার ৫শরও বেশি। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট মারা গেছেন ১ লাখ ২ হাজার ১১৬ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৫৩৫ জনের।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়েছেন ৪ লাখ ৯০ হাজার ১৫১ জন, বর্তমানে চিকিৎসাধীন ১১ লাখ ৫৪ হাজারের বেশি। তার মধ্যে গুরুতর অসুস্থ ১৭ হাজারের বেশি কভিড-১৯ আক্রান্ত রোগী।

এদিকে, সবশেষ তথ্য অনুযায়ী বিশ্বে করোনায় মোট আক্রান্ত হয়েছে ৫৮ লাখ ১৪ হাজার ছাড়িয়ে গেছে, মৃত্যু হয়েছে প্রায় ৩ লাখ ৫৮ হাজার জনের।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading