করোনা মৃত্যুতেও চীনকে ছাড়িয়েছে ইন্ডিয়া, আক্রান্ত দ্বিগুণ

করোনা মৃত্যুতেও চীনকে ছাড়িয়েছে ইন্ডিয়া, আক্রান্ত দ্বিগুণ

উত্তরদক্ষিণ শুক্রবার ২৯ মে ২০২০। ১৩:৫০

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুতে চীনকে ছাড়িয়ে গেছে প্রতিবেশী দেশ ইন্ডিয়া। মোট শনাক্ত রোগীর সংখ্যায় দেশটি এখন উঠে এসেছে বিশ্ব তালিকায় ৯ নম্বরে। যেখানে চীনের অবস্থান ১৫তম।

শুক্রবার (২৯ মে) সকাল পর্যন্ত ইন্ডিয়ার রাজ্য সরকারগুলো এবং আমেরিকার জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের উপাত্ত বিশ্লেষণ করে এনডিটিভির খবরে এ তথ্য তুলে ধরা হয়েছে। ইন্ডিয়ান প্রভাবশালী প্রচার মাধ্যমটি জানিয়েছে, ইন্ডিয়ায় প্রায় ১ লাখ ৬৬ হাজার জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যার হিসেবে চীনের (৮৪ হাজার ১০৬) চেয়ে তা প্রায় দ্বিগুণ। করোনাভাইরাসে মৃতের সংখ্যা এখন ইন্ডিয়ায় ৪ হাজার ৭০৬; আর চীনে ৪ হাজার ৬৩৮।

চীনে গত ডিসেম্বরে প্রথম নভেল করোনাভাইরাসের প্রার্দুভাব শুরুর পর তা ছড়িয়ে পড়ে বিশ্বের প্রায় প্রতিটি প্রান্তে। এ রিপোর্ট সময় শুক্রবার দুপুর পর্যন্ত ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫৯ লাখের বেশি। আর মৃত্যু হয়েছে ৩ লাখ ৬২ হাজারের বেশি।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading