বিশ্বে জুড়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ, মৃত্যু প্রায় ৪ লাখ

বিশ্বে জুড়ে করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৭০ লাখ, মৃত্যু প্রায় ৪ লাখ
করোনা (কোভিড-১৯) বিশ্ব

উত্তরদক্ষিণ : রবিবার ০৭ জুন ২০২০ । ০০:৩৩

সারা বিশ্বে করোনা (কোভিড-১৯) আক্রান্ত হয়েছে এমন রোগীর সংখ্যা এখন ৭০ লাখ। এ রোগে মারা গেছেন প্রায় ৪ লাখ। চীনের উহান থেকে শুরু হয়ে ইটালী, বৃটেন, আমেরিকা, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, বাংলাদেশ সহ বিভিন্ন দেশে শনাক্ত-রোগীরতথ্য-উপাত্ত বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। শনিবার (০৬ জুন) পরিসংখ্যান ভিত্তিক প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থ্যা রয়টার্স।

ওই পরিসংখ্যানে বলা হয়েছে, অতি সংক্রামক এই ভাইরাসে আক্রান্তদের প্রায় ৩০ শতাংশ বা ২০ লাখ সংক্রমণ ঘটেছে শুধু যুক্তরাষ্ট্রে। দ্বিতীয় অবস্থানে পৌঁছে গেছে ল্যাতিন আমেরিকা, মোট আক্রান্তের ১৫ শতাংশের বেশি ওই অঞ্চলের।

করোনাভাইরাস মহামারীতে সারা বিশ্বে যত মানুষের মৃত্যু হয়েছে তাদের এক চতুর্থাংশ হয়েছে আমেরিকায়। তবে দক্ষিণ আমেরিকায়ও মৃতের সংখ্যা দ্রুত বাড়ছে।

নতুন করোনাভাইরাস দেখা দেওয়ার পর পাঁচ মাসে এই রোগে যত মানুষের মৃত্যু হয়েছে তা বিশ্বের সবচেয়ে প্রাণঘাতী সংক্রামক ব্যধির একটি ম্যালেরিয়ায় বছরে মোট মৃত্যুর সমান।

করোনাভাইরাসে প্রথম মৃত্যুর খবর পাওয়া যায় গত ১০ জানুয়ারি চীনের উহানে। এই রোগে মৃত্যুর সংখ্যা এক লাখে পৌঁছায় এপ্রিলের প্রথম দিকে। সেখানে মৃত্যুর সংখ্যা তিন থেকে চার লাখে পৌঁছাতে সময় লাগছে মাত্র ২৩ দিন।

যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে, প্রায় এক লাখ ১০ হাজার। এখন ব্রাজিলে মৃত্যুর সংখ্যা দ্রুত বাড়ছে এবং তারা প্রাণহানিতে যুক্তরাজ্যকে পেছনে ফেলে দ্বিতীয় অবস্থানে চলে যেতে পারে।

করোনাভাইরাস আক্রান্ত দেশগুলোর সরকারের দেওয়া তথ্যের ভিত্তিতে এই হিসাব দিয়েছে রয়টার্স।

তাদের ভাষ্যমতে, অনেক দেশে করোনাভাইরাস পরীক্ষার ঘাটতি এবং কোনো কোনো দেশ হাসপাতালের বাইরে মারা যাওয়া ব্যক্তিদের হিসাবের মধ্যে না আনায় করোনাভাইরাসে প্রকৃত মৃত্যুর সংখ্যা চার লাখের বেশি হবে।

সূত্রঃ রয়টার্স সহযোগিতাঃ বিডিনিউজ২৪

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading