করোনায় মারা গেছেন মাফিয়া ডন দাউদ ইব্রাহিম?
উত্তরদক্ষিণ : রবিবার ০৭ জুন ২০২০ । ০৭:২৯
মাফিয়া ডন দাউদ ইব্রাহিম ও তাঁর স্ত্রী মেহজবিন করোনা আক্রান্ত হয়ে পাকিস্তানের একটি হাসপাতালে ভর্তি বলে শুক্রবার (০৫ জুন) ইন্ডিয়ার বিভিন্ন সংবাদমাধ্যম খবর ছাপা হয়েছিল। পরের দিন শনিবার রাতে (০৬ জুন) নতুন খবর হচ্ছে, করোনায় আক্রান্ত হয়ে দাউদ ইব্রাহিম মারা গেছেন। তার মৃত্যুর খবর নিয়ে জল্পনা এখন ইন্ডিয়া জুড়ে।
১৯৯৩ সালের মুম্বই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদকে ভারত এবং জাতিসংঘ আন্তর্জাতিক সন্ত্রাসবাদী ঘোষণা করেছে। কিন্তু পুলিশ ও গোয়েন্দাদের চোখে ধুলো দিয়ে বেশ কয়েক দশক ধরে নিরাপদে লুকিয়ে রয়েছেন। ইন্ডিয়ার অভিযোগ পাকিস্তান তাকে আশ্রয় দিয়েছে। অনেকের ধারনা তিনি মধ্যপ্রাচ্যে, বিশেষতঃ দুবাইয়ে থাকেন।
দাউদের মৃত্যু নিয়ে এবারের মত অতীতে বহুবার খবর রটিয়েছে, এখনও পর্যন্ত তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। কোন বার-ই খবরের সত্যতাও প্রমাণিত হয়নি। এর আগেও একাধিক বার দাউদের মৃত্যুর গুজব শোনা গিয়েছে। প্রতিবারই দেখা গিয়েছে, রীতিমতো বহাল তবিয়তে রয়েছেন তিনি।
সম্প্রতি জানা যায়, তিনি ও তাঁ স্ত্রী দু’জনেই করোনায় আক্রান্ত হয়েছেন। কিন্তু দাউদের ভাই আনিস ইব্রাহিম সেই জল্পনা খারিজ করেন। ইন্ডিয়ার একটি সংবাদ-মাধ্যমকে তিনি জানান, স্পরিবারে দাউদ সুস্থ ভাবে বহাল তবিয়তে রয়েছেন।
সূত্রঃ আনন্দবাজার

