ভয়ংকর অভিযোগ : প্রেসিডেন্ট হাউসে মার্কিন তরুণীকে ধর্ষণ করেছেন পাকিস্তানের মন্ত্রী!

ভয়ংকর অভিযোগ : প্রেসিডেন্ট হাউসে মার্কিন তরুণীকে ধর্ষণ করেছেন পাকিস্তানের মন্ত্রী!
পাকিস্তানের সাবেক মন্ত্রী রহমান মালিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেছেন মার্কিন সংবাদিক ও ব্লগার সিন্থিয়া রিচি

উত্তরদক্ষিণ : রবিবার ০৭ জুন ২০২০ । ০৯:৪৭

ভয়ংকর অভিযোগ করলেন এক মার্কিন তরুণী। পাকিস্তানের ছোট-খাটো কেউ নন, স্বয়ং মন্ত্রীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ! সেটা ঘটেছে আবার পাকিস্তানের প্রেসিডেন্টের ভবনে! কি সাংঘাতিক, ভাবা যায়! খবর ন্যাশনাল হেরাল্ড, আনন্দবাজার, জি-নিউজের।

অভিযোগকারিনী মার্কিন তরুণীর নাম সিন্থিয়া ডন রিচি, সংক্ষেপে সিন্থিয়া ডি রিচি। তিনি একজন সাংবাদিক ও ব্লগার। যার বিরুদ্ধে অভিযোগ করেছেন ত্নি হচ্ছেন পাকিস্তানের প্রাক্তন মন্ত্রী রহমান মালিক। তিনি বেনজীর ভূট্টো’র স্বামী স্বামী জারদারি আর ছেলে বিলওয়াল ভূট্টোর নেতৃত্বাধীন পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা।

American blogger Cynthia D Ritchie says then Pakistani interior ...
রহমান মালিক ও সিন্থিয়া ডন রিচি

রিচির অভিযোগ, ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে তাঁকে ধর্ষণ করেন সে দেশের প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক। প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি তাঁর গায়ে হাত তোলেন বলেও দাবি করেছেন সিন্থিয়া। নিরপেক্ষ তদন্ত হলে, সেই সংক্রান্ত যাবতীয় তথ্যপ্রমাণ তুলে ধরবেন বলে জানিয়েছেন তিনি।

ইমরান খান সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত সিন্থিয়া, বরাবরই পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে আগ্রহ প্রকাশ করে এসেছেন। শুক্রবার ফেসবুক লাইভে তিনি পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) নেতৃত্বের বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে সরব হন। তিনি বলেন, ‘‘২০১১ সালে পাকিস্তানের প্রাক্তন অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক আমাকে ধর্ষণ করেন। ঠিকই শুনেছেন। আরও একবার বলছি, রহমান মালিক আমাকে ধর্ষণ করেছেন।’’

এর পর আরও একটি ফেসবুক পোস্টে সিন্থিয়া জানান, ২০১১ সালে আল কায়দা নেতা ওসামা  বিন লাদেনের বিরুদ্ধে অ্যাবোটাবাদের একটি বাড়িতে অভিযান চালায় মার্কিন সেনা। তাতে মৃত্যু হয় লাদেনের।  সেই সময়ই ভিসা নিয়ে কথা বলতে রহমান মালিকের সঙ্গে তাঁর বাসভবনে দেখা করেন তিনি। সেখানে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাইয়ে রহমান মালিক তাঁকে ধর্ষণ করেন। সেই সময় পাকিস্তানে পিপিপি-র সরকার ছিল।  সেখানে তাঁকে কেউ সাহায্য করবে না ভেবেই সেই সময় এ নিয়ে তিনি মুখ খোলেননি বলে জানিয়েছেন সিন্থিয়া।

ইসলামাবাদে প্রেসিডেন্ট হাউসে থাকাকালীন প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং প্রাক্তন মন্ত্রী মখদুম সাহাবুদ্দিন তাঁর গায়ে হাত তোলেন বলেও দাবি করেছেন সিন্থিয়া। সেই সময় পাকিস্তানের প্রেসিডেন্ট ছিলেন আসিফ আলি জারদারি। তাঁর স্ত্রী তথা পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ব্যক্তিগত জীবন নিয়েও এর আগে একাধিক মন্তব্য করেছিলেন সিন্থিয়া। প্রকাশ্যে দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলায় জারদারি পরিবার ও পিপিপি তাঁকে হুমকি দিচ্ছে, তাঁর পরিবারকে হেনস্থা করছে বলেও দাবি করেন সিন্থিয়া। কিন্তু এক পাকিস্তানি নাগরিকের সঙ্গে সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে তাঁর, হবু স্বামীই তাঁকে সত্যিটা সামনে তুলে আনতে উৎসাহ জুগিয়েছেন বলে জানিয়েছেন তিনি।

Cynthia D. Ritchie on Twitter: "#PagalGori memes from around ...

কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করেছেন রহমান মালিক। শনিবার তাঁর মুখপাত্র একটি বিবৃতি প্রকাশ করে বলেন, ‘‘এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করতে চান না রহমান মালিক। কিন্তু সমস্ত অভিযোগ অস্বীকার করছেন তিনি। এই সমস্ত অভিযোগের কোনও সত্যতা নেই। রহমান মালিককের ভাবমূর্তি নষ্ট করতেই এই ধরনের মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। এক জন বিশেষ ব্যক্তি ও সংগঠনের নির্দেশ মতো কাজ করছেন ওই মার্কিন মহিলা।’’ সিন্থিয়ার গায়ে হাত তোলার কথা অস্বীকার করেছেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানিও।

২০০৯ সালে পর্যটক হিসাবে প্রথম বার পাকিস্তানে পা রাখেন সিন্থিয়া ডি রিচি। অল্পদিনের মধ্যেই সেখানকার রাজনৈতিক মহলে ওঠাবসা শুরু হয়ে যায় তাঁর। সিন্থিয়ার দাবি, আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভাবমূর্তি যাতে সঠিক ভাবে তুলে ধরা যায়, তা নিয়ে আলোচনা করতে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন তথকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি এবং তাঁর সরকারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রী রহমান মালিক। পিপিপি-র জনসংযোগ বিভাগের দায়িত্বও সামলেছেন তিনি। এই মুহূর্তে ইসলামাবাদেই রয়েছেন সিন্থিয়া। সেখানে চিত্রনির্মাতা হিসাবে কাজ করেন তিনি। বিভিন্ন পত্র-পত্রিকায় লেখালেখিও করেন। ইংরেজির পাশাপাশি সাবলীল উর্দু এবং পঞ্জাবিও বলতে পারেন তিনি। তবে একসময় পিপিপি-র অন্দরে ওঠাবসা থাকলেও, এই মুহূর্তে ইমরান খান সরকারের সঙ্গে দহরম মহরম রয়েছে তাঁর। 

সহায়তাঃ আনন্দবাজার পত্রিকা

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading