৩ মাস পর এফডিসিতে চলচ্চিত্রের শুটিং শুরু

৩ মাস পর এফডিসিতে চলচ্চিত্রের শুটিং শুরু
শামীম আহমেদ পরিচালিত 'বিক্ষোভ' ছবিতে কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী ও নবাগত শান্ত খান

উত্তরদক্ষিণ বিনোদন : সোমবার ০৮ জুন ২০২০ । ১৮:১১

শামীম আহমেদ পরিচালিত ‘বিক্ষোভ’ চলচ্চিত্রের শ্যুটিং দিয়ে ৩ মাস পর আজ সোমবার (০৮ জুন) এফডিসি’তে ছবির দৃশ্যধারণ শুরু হল। এরমধ্যে দিয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) কাজের ধারায় ফিরল।

বিক্ষোভ ছবি সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ছবিটির অল্প কিছু দৃশ্য ধারন বাকি ছিল। ২ দিনের মধ্যে তারা শুটিং শেষ করবেন। ছবির প্রযোজক সেলিম খান জানান, আগামীকাল মঙ্গলবারের (০৯ জুন) মধ্যেই শুটিং শেষ হবে ।

আজকের শ্যুটিংয়ে শিবাশানু, পূর্ণিসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী শুটিংয়ে অংশ নিয়েছেন। বলে ছবির পরিচালক শামীম আহমেদ জানান।

নিরাপদ সড়ক আন্দোলনের গল্প অবলম্বনে নির্মিতব্য চলচ্চিত্রের প্রধান দুই চরিত্রে অভিনয় করছেন কলকাতার অভিনেত্রী শ্রাবন্তী ও নবাগত শান্ত খান।

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রায় আড়াই মাস ধরে সব ধরনের চলচ্চিত্রের শুটিং বন্ধ ছিল। বিধিনিষেধ ওঠার পর ৩১ মে থেকে এফডিসির দাপ্তরিক কার্যক্রম চালু হলেও আজ প্রথম কোন ছবির শ্যুটিং হল।

গত ০৮ মার্চ এফডিসিতে ‘বিক্ষোভ’ চলচ্চিত্রেরই শুটিং হয়েছিল। ৩ মাস আগে সেটাও ছিল শেষ ‘বিক্ষোভ’ ছবির কাজ। কাকতালীয় ভাবে ৩ মাসে পরে ‘বিক্ষোভ’এর শ্যুটিং দিয়ে এফডিসিতে কর্মচাঞ্চল্য ফিরে আসলো।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading