ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য ‘অনলাইন মেডিকেল বোর্ড’
উত্তরদক্ষিণ : মঙ্গলবার ০৯ জুন ২০২০ । ২২:০২
করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন ডা. জাফরুল্লাহ চৌধুরী’র শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তার চিকিতসাকে আরও কার্যকরী ও সমন্বিত করার লক্ষে আজ মঙ্গলবার (০৯ জুন) একটি ‘অনলাইন মেডিকেল বোর্ড’ গঠন করা হয়েছে।
বিশিষ্ট মুক্তযোদ্ধা ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ’র জন্য দেশি-বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত ‘অনলাইন মেডিকেল বোর্ড’ আজ তার সর্বশেষ শারীরিক অবস্থা ও চলমান চিকিতসা নিয়ে বিস্তারিত আলোচনা করে সমন্বিত ব্যবস্থা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
তার চিকিৎসা কার্যক্রমের সঙ্গে যুক্ত অধ্যাপক মামুন মোস্তফী মঙ্গলবার (০৯ জুন) গণমাধ্যমকে বলেন, ডা, জাফরুল্লাহ চৌধুরীর কোভিড-১৯ ও গুরুতর নিউমোনিয়ার ভাইরাস নিয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড করে আলোচনা হয়, যেখানে দেশের ও বিদেশের বিভিন্ন চিকিৎসকরা অংশগ্রহণ করং
নডা. জাফরুল্লাহ’র শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে জানিয়ে তিনি বলেন, তার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রায় আর অবনতি হয় নাই। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন। তিনি জানান, ডা. জাফরুল্লাহ আজ নিজে খাবার গ্রহণ করেছেন।
ডা. জাফরুল্লাহ চৌধুরীকে তিন দফায প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।
জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন পারভিন খান এবং ছেলে বারিশ হাসান চৌধুরীও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা দুজনই ধানমন্ডির বাসায় আইসোলেশনে আছেন। তাদের অবস্থা ভালো বলে ওই পরিবারের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন।
শনিবার (০৬ জুন) তিনি তৃতীয় বারের মতো প্লাজমা থেরাপি গ্রহণ করেন। এর আগে গতকাল শুক্রবারে (০৫ জুন) তার ডায়ালাইসিসও করা হয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালের চিকিৎসক বিগ্রেডিয়ার জেনারেল মামুন মুস্তাফির বরাত দিয়ে হাসপাতাল সূত্রে এ তথ্য জানা যায়।
তাকে সময়ে সময়ে অক্সিজেন সাপোর্ট দেয়া হচ্ছে।
গত ২৫ মে ৭৯ বয়েসী ডা. জাফরুল্লাহ’র করোনাভাইরাস শনাক্ত হয়। তিন দিন ধানমন্ডির বাসায় আইসোলেশনে থাকার পর ধানমন্ডির নগর হাসপাতালে ভর্তি হন তিনি।
তার ফুসফুসে ইনফেকশন আছে। নিউমোনিয়ারও লক্ষণ রয়েছে।
এ ছাড়াও অনেক দিন ধরে তিনি কিডনি–সংক্রান্ত জটিলতায় ভুগছেন। তাকে নিয়মিত ডায়ালাইসিস করতে হয়। বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতাও তাঁর রয়েছে।
করোনায় আক্রান্ত হওয়ার পরের দিনই (২৬ মে) প্রথম প্লাজামা থেরাপি নেন ডা. জাফরুল্লাহ। এরপর ২৮ মে দ্বিতীয় দফায় প্লাজমা নেন তিনি।
জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী শিরিন পারভিন হক ও ছেলে বারিশ হাসান চৌধুরীও করোনায় আক্রান্ত হয়ে বাসায় আইসোলেশনে রয়েছেন। তাদের অবস্থা উন্নতির দিকে বলে জানা গেছে।
জাফরুল্লাহ’র শারীরিক অবস্থা সম্পর্কে গণস্বাস্থ্য কেন্দ্রের অফিসিয়াল ফেসবুক পেজে শুক্রবার (০৫ জুন) এক পোস্টে তার শারিরীক অবস্থার অবনতির তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহ সকলের কাছে দোয়া চেয়েছেন।
সকালে (০৫ জুন) দেয়া পোস্টে বলা হয়, ডা. জাফরুল্লাহর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তিনি সবার দোয়া চেয়েছেন।
তার নিজের স্থাপিত গণস্বাস্থ্য নগর হাসপাতালে ব্রিগেডিয়ার অধ্যাপক ডা. মামুন মুস্তাফি, অধ্যাপক ডা. নজীবের তত্ত্বাবধানে ডা. জাফরুল্লাহ চিকিৎসাধীন রয়েছেন। আজ মঙ্গলবার (০৯ জুন) থেকে একটি অনলাইন মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিতসা চলবে।

