আইসিইউ’তে করোনা আক্রান্ত ফেরদৌস বাপ্পী

আইসিইউ’তে করোনা আক্রান্ত ফেরদৌস বাপ্পী
ফেরদৌস বাপ্পী । টিভি উপস্থাপক

উত্তরদক্ষিণ : মঙ্গলবার ০৯ জুন ২০২০ । ২৩:০৯

করোনা ভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে রাজধানীর এক হাসপাতালে চিকিতসাধীন উপস্থাপক ফেরদৌস বাপ্পী সোমবার (০৮ জুন) তাকে প্লাজমা থেরাপি দেওয়া হয়েছে।

অসুস্থ হওয়ার পর ফেরদৌস বাপ্পীকে শনিবার (০৬ জুন) দিবাগত রাত ২টায় আজগর আলী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। পরের দিন রোববার ভোর ৫টার দিকে তাকে আইসিইউতে নেয়া হয়।

হাসপাতাল সূত্রে জানা যায়, বাপ্পী্কে এখনও আইসিইউতেই রাখা হয়েছে। সোমবার (০৮ জুন) তাকে এক ব্যাগ প্লাজমা দেওয়া হয়েছে।

আরেকটি সূত্রে জানা যায়, বাপ্পীর ফুসফুসে সংক্রমণ ছড়িয়ে পড়েছে। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তবে ভালো দিক হচ্ছে, ওষুধে তার শরীর সাড়া দিচ্ছে। চিকিৎসকরাও বেশ আশাবাদী।

গত বুধবার তার নমুনা সংগ্রহের পর বৃহস্পতিবার পাওয়া রিপোর্টে করোনাভাইরাস ‘পজিটিভ’ আসে ফেরদৌস বাপ্পীর। কোভিড-১৯ শনাক্ত হওয়ার পর থেকে বাসায় অক্সিজেন নিচ্ছিলেন তিনি। শনিবার রাতে হঠাৎ শ্বাসকষ্ট বাড়তে থাকায় মাঝরাতে হাসপাতালে নেওয়া হয় তাকে।

বাংলাদেশ টেলিভিশনের ‘কুইজ কুইজ’ অনুষ্ঠানের মধ্য দিয়ে দর্শকদের মাঝে পরিচিত পাওয়া উপস্থাপক ফেরদৌস বাপ্পী একাধিক বেসরকারি টিভি চ্যানেলে অনুষ্ঠান উপস্থাপনায় যুক্ত আছেন।

টিভি উপস্থাপকদের সংগঠন প্রেজেন্টার্স প্লাটফর্ম অব বাংলাদেশের সহ-সভাপতির দায়িত্বেও আছেন তিনি।

SekFaruk

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading